সামাজিক অপরাধে নারীদের ব্যবহারকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
সাম্প্রদায়িকতা, সামাজিক অবক্ষয় ও অনাচার সৃষ্টিতে নারীদের ব্যবহার করার ভয়ঙ্কর নিষ্ঠুরতার সঙ্গে সম্পৃক্তদের চিহ্নিত করে বিচারের দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজশাহী নগরীর আলুপট্টিতে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট কার্যালয়ে আইইডির সহযোগিতায় ও জনউদ্যোগ রাজশাহীর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগ রাজশাহীর আহ্বায়ক সাংবাদিক-কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। সভা সঞ্চালনা করেন জনউদ্যোগ রাজশাহীর সদস্য সচিব অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা কমান্ডার্স ফোরাম রাজশাহী মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, আদিবাস্যী নেতা আন্দ্রিয়াস বিশ্বাস, নারী নেত্রী সেলিনা বানু, আদিবাসী নেত্রী সুলতা মণ্ডল, সংস্কৃতিকর্মী রণজিৎ কুমার দাস, তরুণ ধর, শিউলি মার্ডি, সমাজকর্মী সুবোধ কবিরাজ, জীবন কুমার ঘোষ, যুবনেতা জয় ক্রিস্টোফার বিশ্বাস, আনিয়েল সরেন, লিমা রবিদাস, অনিক, ভূপেন, লাবনী, সাংবাদিক শাহিনুর রহমান সোনা, শরিফুল ইসলাম তোতা প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমরা যেমন পরীমনি'দের অসামাজিকতা ও অপরাধের বিষয়গুলোর বিরুদ্ধে, ঠিক তেমনি এসব পরীমনিদের সৃষ্টির নেপথ্য কারিগর ও আশ্রয়-প্রশ্রয় দানকারীদেরও বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের মাধ্যমে পরীমনিদের সঠিক বিচার ও তাদের নাগরিক অধিকারও নিশ্চিত করার দাবি জানাচ্ছি আমরা, সেই সাথে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এরকম হাজারো ঘটনার আশ্রয়-প্রশ্রয়দাতা ও পেছনের কারিগর, যারা নারীদের ব্যবহার করে ভয়ঙ্কর নিষ্ঠুর কাজের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জোরালো দাবি জানাচ্ছি।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন