ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

এমপি আনোয়ারুল আজিম হত্যার বিচারের দাবিতে কালীগঞ্জে অবস্থান কর্মসূচি


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৫-৫-২০২৪ বিকাল ৫:৩৪

ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে নৃশংসভাবে হত্যার, সুষ্ঠু বিচার, হত্যার পরিকল্পনাকারীদের আটক, মরদেহ ফেরত ও হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের ফাঁসির দাবীতে একের পর এক কর্মসূচি পালন করে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ।
শনিবার (২৫ মে) সকাল থেকে সংসদ সদস্যের বাড়ির সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ও সাধারণ জনতা ব্যানার ফাঁসির দাবী সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে এ অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।। কর্মসূচীতে উপস্থিত নেতাকর্মীরা বলেন, আমাদের এমপিকে হত্যার জন্য দীর্ঘদিন ধরেই ঘাতকেরা পরিকল্পনা করে আসছিল।
অবস্থান কর্মসূচীতে অংশ নেওয়া সাধারণ মানুষের মধ্যে কয়েকজন ক্ষোভে ফুসে উঠে বলেন, শুনেছি আমাদের এমপির শরীর কেটে টুকরা টুকরা করা হয়েছে। খুনিরা কি তার জামা কাপড় জুতা স্যান্ডেলও কেটে কেটে টুকরা করেছে। আপনারা যদি লাশ ফিরিয়ে আনতে না পারেন তাহলে অন্তত এমপির এক টুকরা মাংস, রক্তমাখা জামাকাপড়গুলো ফেরত এনে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেই সাথেই তারা খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবী জানিয়ে আত্নচিৎকার করতে থাকেন। অবস্থান কর্মসূচি চলমান বলে জানা গেছে।
অবস্থান কর্মসূচী থেকে উপজেলা আ’লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু গণমাধ্যম কর্মীদের বলেন, আমাদের প্রিয় নেতা এমপি আনার হত্যাকারীদের ধরতে হবে। শুনছি নৃশংসভাবে তাকে কেটে টুকরা টুকরা করেছে। আমরা তার মরদেহ বা টুকরা অংশ বা ডেথ সার্টিফিকেট পেতে সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি এবং এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। তাকে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু,  উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ঠান্ডু,  কালীগঞ্জ পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল ও আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামসহ শতাধিক নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা ও ভারতের গেদে সীমান্ত দিয়ে প্রবেশ করেন সংসদ সদস্য আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মন্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন।
এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন আনোয়ারুল আজিম। ১০ দিন পর বুধবার (২২ মে) সকালে হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জিভা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে সংসদ সদস্য আনার খুন হয়েছেন বলে গণমাধ্যমে প্রচার হয়। এমনকি তার দেহ খন্ড বিখন্ড করা হয়েছে বলেও প্রচার হয়। নিখোঁজ এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকান্ডটি নিয়ে তার এলাকায় এখনো ধোঁয়াশা কাটেনি। এখন পর্যন্ত তার মরদেহ বা দেহের কোন অংশ এমনকি ব্যবহৃত জামা কাপড় উদ্ধারের খবর না পাওয়াতে সাধারণ মানুষের কাছে প্রশ্ন হয়েই ঘুরছে এমপি কি সত্যই মারা গেছেন?

এমএসএম / এমএসএম

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা