ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২০-৮-২০২১ দুপুর ২:৯

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার পাড়কোলা কা‍ঁঠালতলা এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে শুক্রবার (২০ ‍আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে দুই ট্রাকের সংঘর্ষে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত এবং চারজন আহত হয়েছেন। নিহত কাঁচামাল ব্যবসায়ী মো. পাশা খান (৫০) বগুড়া জেলার ধুনট উপজেলার পূর্ব ভরনশাহী গ্রামের মোজাম্মেল হক খানের ছেলে। আহতরা হলেন- দুলাল (৬০), বাটুল (৩০), টুটুল (৩০) এবং বিপ্লব (৩৫)। এদের সবার বাড়ি বগুড়ার ধুনট উপজেলায়। 

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহাজাহান আলী জানান, উল্লাপাড়া থেকে ছেড়ে আসা বাঘাবাড়ীগামী বালুবোঝাই একটি বিকল ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-০৭৭৭) আগে থেকেই পাড়কোলা বাসস্ট্যান্ডের দক্ষিণে কা‍ঁঠালতলা এলাকায় দাঁড়িয়েছিল। ভোর সাড়ে ৪টার দিকে একটি খালি ট্রাক (ঢাকা-ন ২০-৪৩-৭৭) বগুড়ার ধুনট থেকে কয়েকজন কাঁচামাল ব্যবসায়ীকে নিয়ে পাবনার বেড়া হাটে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছে দাঁড়িয়ে থাকা বালুবোঝই ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

তিনি ‍আরো জানান, খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুমড়-মুচড়ে যাওয়া ট্রাকের সামনের অংশ মেশিনের সাহায্যে কেটে আহত ৫ জনকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর কিছুক্ষণ পর সেখানে কাঁচামাল ব্যবসায়ী পাশার মৃত্যু হয়।  নিহত পাশার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর কর‍া হয়েছে এবং আহতদের মধ্যে বিপ্লবকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা