চরফ্যাশনে গ্রাহকদের জিম্মি করে মিটারের জন্য টাকা ও কাগজপত্র উত্তোলন
গত ৪ মে ভোলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের ৪টি চর নিয়ে নতুন একটি ১০ মেগাওয়াট সাব-স্টেশন স্থাপন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। উক্ত সাব-স্টেশন এলাকা পরিচলনা করার জন্য ইনচার্জ হিসেবে মিলন ও লাইনম্যান হিসেবে জাহিদ হাসানকে সংযুক্ত করে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি। অপরদিকে নতুন মিটারসংক্রান্ত বিষয়ে দুজন ওয়্যারিং ইন্সপেক্টর আব্দুস সালাম ও সুমনসহ আরো দুজন ইলেকট্রিশিয়ানকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা গেছে। সাব-স্টেশনের ইনচার্জের কাছে মিটার পাস করাসহ অফিসের সকল কাজ করা সম্ভব।
অভিযোগ রয়েছে, দুজন ওয়্যারিং ইন্সপেক্টর ও ইলেকট্রিশিয়ানদের তোয়াক্কা না করেই মুজিবনগর ইউনিয়নের সকল গ্রাহককে জিম্মি করে তাদের কাছ থেকে নতুন মিটারের জন্য বাড়তি টাকা ও কাগজপত্র তুলে সই করে মিটার পাস করিয়ে থাকেন ইনচার্জ সৈয়দ মিলন ও ঠিকাদার সাইফুল ইসলাম। সূত্র আরো জানায়, ২০২০ সালে লালমোহন পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে থাকাকালীন সৈয়দ মিলন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অনেক দিন কারাভোগ করেন।
প্রশ্ন এখানে- একজন লাইন টেকনিশিয়ান যদি অফিসের সকল কাজ করতে পারে, তাহলে কেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিটি অফিসে পিইউসি ও ওয়্যারিং ইন্সপেক্টর, জুনিয়র ইঞ্জিনিয়ারসহ এত জনবল নিয়োগ দিয়েছে?
অভিযোগ প্রসঙ্গে ইনচার্জ সৈয়দ মিলন বলেন, একজন লাইন টেকনিশিয়ানের কাছে অফিসের সকল কাজ করা সম্ভব। টেকনিশিয়ান যেখানে থাকে সেখানে ওয়্যারিং ইন্সপেক্টর প্রয়োজন হয় না।
এমএসএম / জামান
শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি
রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক
গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন
শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা
রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ
রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯
লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
Link Copied