বৃষ্টিতে ফোন, স্মার্টওয়াচ ভিজে গেলে দ্রুত যা করবেন
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারাদেশে বৃষ্টি শুরু হয়েছে। অনেকে প্রস্তুতি নিয়ে বের না হওয়ার ফলে কর্মস্থলে পৌঁছেছেন কাক ভেজা হয়ে। সঙ্গে থাকা ফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ ভিজে একাকার। এতে বড় সমস্যাও হয়ে যেতে পারে ডিভাইসের। যদিও এখনকার সব ডিভাইস পানি, ঘাম, ধুলা-বালি থেকে রক্ষা করার জন্য IP67 রেটিং থাকে।
তারপরও সতর্ক থাকতে হবে। এছাড়া যদি আপনার ফোন কিংবা স্মার্টওয়াচ বৃষ্টিতে ভিজে যায় তাহলে দ্রুত কয়েকটি কাজ করুন। এতে বড় কোনো সমস্যা থেকে রক্ষা পেতে পারেন। জেনে নিন কী করবেন-
ফোনের ক্ষেত্রে-
>> প্রথমেই আপনার ফোন বন্ধ করে দিন। ফলে ফোনের ভেতরে শর্ট সার্কিটের কারণে তা খারাপ হওয়ার সম্ভাবনা কমে যাবে। ফোনের ভেতরে পানি ঢুকে যাওয়ার আগেই যদি তা বন্ধ করে দিতে পারেন তবে আপনার ফোন সুরক্ষিত থাকার সম্ভাবনা আরও কয়েক গুণ বেশি।
>> এরপর ফোনটিকে ভালো করে মুছে শুকিয়ে নিন। ভুলেও হেয়ার ড্রায়ার বা মাইক্রো ওভেনে দেবেন না।
>> ফোনে যদি ব্যাটারি খোলার সুবিধা থাকে তবে ফোনের ব্যাটারি দ্রুত খুলে ফেলুন। ভালো করে মুছে নিন।
>> ফোন থেকে সিম কার্ড ও মেমোরি কার্ড খুলে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। পানি লেগে ফোনের সিম ও মেমোরি কার্ড খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।
>> ফোনের ভেতরে পানি ঢুকে থাকলে তা বের করার জন্য ফোনটিকে একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে ঢুকিয়ে ভ্যাকিউম করুন। এতে ফোনের ভেতরে থাকা পানি বেরিয়ে আসবে অনেকটাই।
> এবার ফোনটি চালের পাত্রে রেখে দিন। ফলে ফোনের ভেতরে জমে থাকা আর্দ্রতা শুকিয়ে যাবে। তবে সব ক্ষেত্রে এটি কাজে নাও দিতে পারে। সেক্ষেত্রে সিলিকা জেলও ব্যবহার করতে পারেন। দুই থেকে তিন দিন ফোনটি এই অবস্থায় রেখে দিন।
স্মার্টওয়াচের ক্ষেত্রে-
>> এখন বেশিরভাগ স্মার্টওয়াচ থাকে ওয়াটার রেসিস্ট্যান্ট থাকে। তবে যদি আপনার স্মার্টওয়াচটির এই সুবিধা না থাকে তাহলে বৃষ্টিতে ভেজার পর ভালোভাবে আগে স্মার্টওয়াচটি মুছে নিন।
>> স্মার্টওয়াচটির পাওয়ার অফ করে তা ভালো করে আগে শুকিয়ে নিন।
>> ব্যাটারি খুলে ভেতরে দেখে নিন পানি জমে আছে কি না।
>> একটি জিপলক ব্যাগে রেখে সিলিকা জেল বা ভ্যাকিউম করে নিন।
>> তারপর যদি স্মার্টওয়াচ ঠিকভাবে কাজ করে তাহলে চিন্তা নেই। তবে আপনার স্মার্টওয়াচে যদি ওয়াটার রেসিস্ট্যান্ট না থাকে তাহলে বৃষ্টিতে ভেজার আগেই একটি ওয়াটারপ্রুফ জিপলক ব্যাগে রাখুন।
Aminur / Aminur
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের