দেশীয় গার্মেন্টস শিল্পের সাথে আন্তর্জাতিক সরবারহকারীদের সম্পর্ক বিনির্মাণে প্রস্তুত ইনটেক্স বাংলাদেশ ২০২৪
ইনটেক্স বাংলাদেশ ২০২৪ আয়োজনের জন্য প্রস্তুত ঢাকা। এবারের আয়োজনে যোগ দিচ্ছে ৭টি দেশের ২শ’এর বেশি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক গার্মেন্টস পণ্য উৎপাদনকারী, সরবারহকারী এবং সেবাদানকারী প্রতিষ্ঠান। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের জন্য একমাত্র আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং’এর এই শো বিভিন্ন আন্তর্জাতিক সোর্সিং প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আগামী ৩০শে মে থেকে ১লা জুন ২০২৪ আইসিসিবির চারটি হলে অনুষ্ঠিত হবে।
সবশেষ উন্মোচিত বিভিন্ন ফাইবার, সুতা, কাপড় এবং নিত্যনতুন সলিউশন সংবলিত এই শো রপ্তানি ও দেশীয় মার্কেটের জন্য নতুন দিক উন্মোচন করবে। ভারতের শীর্ষস্থানীয় দুই শিল্প সমিতি টেক্সপ্রোসিল এবং পেডেক্সিলের সহযোগিতায় এবছর “মেড ইন ইন্ডিয়া টেক্সটাইল প্যাভিলিয়নে” ১শ’টির বেশি ভারতীয় কোম্পানির উপস্থিতি দেখা যাবে।
বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং তাইওয়ানের আন্তর্জাতিক সরবরাহকারীদের সাথে ‘চায়না প্যাভিলিয়নের’ উপস্থিতি বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে নির্ভরযোগ্য এবং মানসম্পন্ন সরবরাহকারীদের নেটওয়ার্কের সাথে সংযুক্ত করবে। ইনটেক্স বাংলাদেশ ২০২৪ এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে সরকার ও বিভিন্ন দূতাবাসের উচ্চ পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নেতৃস্থানীয় ব্যবসায়িক নেতৃবৃন্দ যোগ দিবেন।
ইনটেক্স দক্ষিণ এশিয়ার মেলার আয়োজক এবং ওয়ার্ল্ডেক্স ইন্ডিয়া এক্সিবিশন অ্যান্ড প্রমোশন প্রাইভেট লিমিটেডের নির্বাহী পরিচালক আরতি ভগত বলেন, “বাংলাদেশের পোশাক রপ্তানি প্রতিনিয়ত বেড়ে চলেছে – ২০২৪ সালের এপ্রিলে যা রেকর্ড ৪০.৪৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং ইনটেক্স বাংলাদেশ রপ্তানির এই গতি আরো বাড়াতে কাজ করছে।” এসময় তিনি আরো বলেন, “এটি ২০২৪ সালের প্রভাবশালী বিটুবি সোর্সিং আয়োজন যা এই শিল্পের পেশাদারদের কৌশলগত অংশীদারিত্ব তৈরি এবং দেশের গার্মেন্টস শিল্পকে বিশ্বের সবার সামনে তুলে ধরতে সহায়তা করবে।”
ইনটেক্স বাংলাদেশের অন্যতম আকর্ষণ ইন্টারঅ্যাকটিভ বিজনেস ফোরাম (আইবিএফ) সেমিনার যা এই শিল্পের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে প্যানেল আলোচনার আয়োজন করবে। আলোচনার প্রথম দিন আইবিএফ "বাংলাদেশের ১০০ বিলিয়ন ডলারের গার্মেন্টস পণ্য রপ্তানি - বাস্তবতা এবং চ্যালেঞ্জ" শীর্ষক একটি সেমিনারের আয়োজন করবে। দ্বিতীয় দিনে "বাংলাদেশ: গ্রীন ইন্ডাস্ট্রির একটি রোল মডেল" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত