ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পিরিয়ডকালীন সমস্যা

কম খরচে মেন্সট্রুয়াল কাপ, ব্যবহার স্বস্তিদায়ক 


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৭-৫-২০২৪ বিকাল ৫:৪১

মাসিককালীন সময়ে কী ধরণের ব্যবস্থাপনা থাকলে নারী প্রশিক্ষকরা সাঁতার প্রশিক্ষণ চালিয়ে যেতে পারবেন- এই বিষয় নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো গবেষণা করছে সিআইপিআরবি। গবেষণার অংশ হিসাবে কমিউনিটি সাঁতার প্রশিক্ষকদের মাসিক ব্যবস্থাপনার জন্য প্রথমবারের মতো ট্রায়াল দেয়া হয় মেডিকেল গ্রেডেড সিলিকন দিয়ে তৈরী এই ঋতুপাত্র বা মেন্সট্রুয়াল কাপ। এই মেন্সট্রুয়াল কাপ ব্যবহারে পিরিয়ডকালীন অস্বস্তি থেকে মুক্তি পেতে পারেন তারা। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে গবেষণালব্ধ তথ্য উপাত্ত সংশ্লিষ্ট সকলকে জানানোর জন্য একটি কর্মশালার আয়োজন করে সিআইপিআরবি।

বাংলাদেশে প্রতিদিন পানিতে ডুবে মারা যায় ৪০ জন শিশু। এই মৃতু রোধে ২০১৬ সাল থেকে পটুয়াখালী জেলার কলাপাড়া ও বরগুনা জেলার তালতলী ও বেতাগী উপজেলায় ‘প্রজেক্ট ভাসা’ বাস্তবায়ন করছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) ও রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন (আরএনএলআই)।এই প্রকল্পের আওতায় ৬-১০ বছর বয়সী শিশুদের সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়। ২০২২ সালে প্রশিক্ষণের কাজে নিযুক্ত কমিউনিটি সাঁতার প্রশিক্ষকদের মধ্যে ৮৮ শতাংশই ছিলেন নারী। তাদের কাজে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল মাসিক চলাকালে পানিতে নামা। এ সময়ে তারা কমপক্ষে দু’দিন সাঁতার শেখানো থেকে বিরত থেকেছেন যাতে প্রকল্পের কর্মপরিকল্পনা থেকে প্রতি মাসে বাদ পড়েছিল ৯২ দিনের (ঐঁসধহ ফধু) কর্মহীনতা। এসময়ে প্রায় ৬০০ শিশুকে সাঁতার শেখানো সম্ভব ছিল।

২০২৩ সালে সাঁতার প্রশিক্ষক হিসাবে প্রজেক্ট ভাষায় যুক্ত হন ৮১ জন নারী যাদের বয়স ১৮-৪০ এর মধ্যে। মৌসুমের শুরুতে তাদের বেসিক প্রশিক্ষণের অংশ হিসাবে মাসিক ব্যবস্থাপনা ও মাসিক কাপ পরিধান-পরিস্কার-খোলা ও সংরক্ষণের প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে মাসিক কাপ, জীবাণুমুক্তকরণ পাত্র ও ব্যবহারের নির্দেশিকা দেয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ৭০ জন মৌসুমের শেষ পর্যন্ত কাজ করেছেন। বাকি ১১ জন বিয়ে, অন্য চাকরিতে যোগদান ইত্যাদি কারণে প্রকল্প থেকে অব্যহতি নিয়েছেন। 

২০২৩ সালের ডিসেম্বরে এন্ড লাইন জরিপ করে দেখা গেছে যে ৭০ জনের মধ্যে ৬৪ জনই (৯১.৪%) সফলভাবে মাসিক কাপ ব্যবহার করতে পেরেছেন ও মাসিক কাপ ব্যবহার করে স্বচ্ছন্দ্যে পানিতে নেমে সাঁতার শিখিয়েছেন। ৬ জন প্রশিক্ষক অনিয়মিত মাসিক, গর্ভধারণ ইত্যাদি কারণে কাপ ব্যবহার করার সুযোগ পাননি কিন্তু সকলেই মাসিক কাপকে পছন্দ করেছেন। ব্যবহারকারীদের ৬৪ জনের মধ্যে মধ্যে ৬৩ জন মাসিক কাপের ব্যবহার অব্যাহত রাখবেন বলেছেন এবং ৬৪ জনই তাদের পরিচিত সকল নারীকে মাসিক কাপ ব্যবহারের স্বস্তি ও উপকারের কথা জানিয়েছেন।  

বাংলাদেশই কেবল নয়, নারী সাঁতার প্রশিক্ষকদের মাসিক সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার জন্য এমন গবেষণা সারা পৃথিবীতে প্রথম। যা সাঁতার প্রশিক্ষণ ও মাসিক ব্যবস্থাপনা বিষয়ক নীতিমালা তৈরিতে প্রথম ও অনন্য উদাহরণ। সাঁতারের পাশাপাশি অন্যান্য খেলায় যে নারীরা আছেন কিংবা বাংলাদেশের প্রজনন বয়সসীমায় থাকা নারীদের কাছে এই মাসিক কাপ কতট গ্রহণযোগ্য আর উপযোগী, তা গবেষণা করে দেখা যেতে পারে। 

গবেষণা থেকে নীতিনির্ধারকদের কাছে কয়েকটি সুপারিশ করা:

মেন্সট্রুয়াল কাপ যেন দেশের বাজারে সুলভে পাওয়া যায় তার ব্যবস্থা করা

আমদানী সহজ করা ও আমদানী শুল্ক কমানো

দেশি শিল্প কারখানায় উৎপাদন করা যায় সেজন্য দেশীয় উদ্যোক্তাদের উৎসাহ দেয়া 

স্যানিটারি প্যাডের চেয়ে মাসিক কাপ অনেক বেশি পরিবেশ বান্ধব। কেননা, একটা মাসিক কাপ ৫ বছরের বেশি সময় পর্যন্ত পুন:ব্যবহার করা যায়।যাতে নারীরা আর্থিক ভাবে লাভবান হবেন। অপরদিকে পিরিয়ডকালীন অস্বস্তি থেকে মুক্তি পেতে পারেন।

Sunny / Sunny

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত

পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র‌্যালি

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব