আক্কেলপুরে ছুরিকাঘাতে স্ত্রী ও খালা শ^শুড়িকে খুন
জয়পুরহাটের আক্কেলপুরে ছুরিকাঘাতে স্ত্রী ও খালা শ^শুড়িকে খুন করার অভিযোগ উঠেছে রুবেল হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নীরব নামের একজনের হাতে গুরুত্বর জখম হয়েছে। ঘটনাটি সোমবার দুপুরে উপজেলার সোনামুখী ইউনিয়নের হলহলিয়া গ্রামে ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল হোসেন পলাতক রয়েছে। সে পাশের নওগাঁর বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।
নিহতরা হলেন ওই গ্রামের সোলাইমান আলীর স্ত্রী আলেয়া বেগম (৫২) ও অভিযুক্ত রুবেল হোসেনের স্ত্রী মিতু আক্তার (৩৪)। আহত নীরব হোসেন (২২) নিহত আলেয়া বেগমের ছেলে।
পরিবার, স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলমান ছিল। এর ধারাবাহিকতায় সোমবার বেলা ১২টায় স্বামী রুবেল হোসেন তার স্ত্রী মিতু আক্তার কে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে মিতুর খালা আলেয়া বেগম ও খালাতো ভাই নীরব পাশের বাড়ি থেকে এগিয়ে আসলে তাদেরকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় রুবেল। স্থানীয়রা তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আলেয়া বেগমকে মৃত ঘোষনা করে। মিতু আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে তারও মৃত্যু হয় এবং নীরবের হাতে গুরুত্বর জখম হয়।
আলেয়া বেগমের ছেলে আমিনুর ইসলাম বলেন, আমরা চিৎকার শুনে এসে দেখি তাদের তিন জনকে চাকু দিয়ে আঘাত কারা হয়েছে। তাদের স্বামী-স্ত্রীদের মধ্যে অনেক দিন থেকে ঝামেলা ছিল। আজ কি কারণে এমন ঘটনা ঘটেছে আমার জানা নাই।
ওই এলাকার ইউপি সদস্য রতন হোসেন বলেন, আমি খবর পেয়ে হাসপাতালে এসেছি। এসে দেখি তাদের এই অবস্থা। এই ঘটনার প্রকৃত কারণ অজানা।
আক্কেলপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নয়ন হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনার স্থলে পরিদর্শন করেছি। মরদেহগুলি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত রুবেল হোসেন পলাতক রয়েছে তাকে ধরতে অভিযান অব্যহত আছে।
এমএসএম / এমএসএম
শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা
শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি
মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২
পাটগ্ৰাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক
মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আধুনিকতার ছোঁয়ায় লাটিমের ঘূর্ণিপাক এখন শুধুই স্মৃতি
ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে নরসিংদীতে, ভেলানগরে জরুরি মশকনিধনের দাবি
মতলবে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ আটক ২৪
বাজারে আগুন, সংসারে চাপ' কৃষক থেকে মধ্যবিত্ত, বিপাকে সাধারণ মানুষ
১৩ বছরে দুই বিয়ে! কালিহাতীতে কিশোরীকে ঘিরে চাঞ্চল্য, উঠছে নানা প্রশ্ন
কৃষক বাবার ঘর থেকে প্রশাসন ক্যাডারে রায়গঞ্জের রনি
রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার