ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

বৃহস্পতিবার নীলক্ষেত অবরোধের ঘোষণা ৭ কলেজের শিক্ষার্থীদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৬-২০২১ দুপুর ২:১১

হল ও ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে আগামী বৃহস্পতিবার (৩ জুন) নীলক্ষেত অবরোধের ডাক দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় নীলক্ষেত মোড়ে সংক্ষিপ্ত মানববন্ধন করে এ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে গত ৩০ মে এক মানববন্ধন থেকে ক্যাম্পাস খোলার জন্য ১ জুন পর্যন্ত সময় বেঁধে দেন সাত কলেজের শিক্ষার্থীরা। তবে আজ অবরোধ করার মতো পর্যাপ্ত শিক্ষার্থী উপস্থিত না হওয়ায় কর্মসূচি প্রত্যাহার করে আগামী বৃহস্পতিবার এ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন তারা।

ইডেন কলেজের শিক্ষার্থী শাহিনুর সুমি বলেন, বৈরী আবহাওয়া অর্থাৎ বৃষ্টি এবং অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীরা আন্দোলনে আসতে পারেনি। তাই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তিনি আরো বলেন, ঢাকায় ৪০ মিনিট বৃষ্টি হলে মিরপুর-নারায়ণগঞ্জ থেকে শিক্ষার্থীরা আসতে পারে না। এটি একটি সংকট। এই সংকটের দায় রাষ্ট্রের।

বাংলা কলেজের শিক্ষার্থী রবিউল হোসেন স্বপন বলেন, দেশে সবকিছু খোলা থাকলেও শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়নি। অবিলম্বে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে তাদের শিক্ষাজীবন ফিরিয়ে দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলে তারা পরিবারের হাল ধরতে পারত। টিউশনি করে বাড়িতে টাকা পাঠাতে পারত। কিন্তু এখন এসব শিক্ষার্থীর অবস্থা অনেক খারপ, তাদের পরিবারের অবস্থা আরো খারাপ। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আমাদের আরো বৃহত্তর আন্দোলন করতে হবে। আন্দোলনে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।

কবি নজরুল কলেজের শিক্ষার্থী তামজিদ হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমার এক বন্ধুর টিওশনি নেই। তার বাবার হাঁপানির ওষুধ শেষ। সরকার কি তার বাবার হাঁপানির ওষুধ কিনে দেবে? শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করছে। এই আত্মহত্যার দায় রাষ্ট্রের। তাই এগুলো আত্মহত্যা নয়, রাষ্ট্রীয় হত্যাকাণ্ড।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি মোড় থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ ঘুরে ফের নীলক্ষেত মোড়ে গিয়ে শেষ হয়।

প্রীতি / জামান

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন