ঘুর্ণিঝড় রেমালের তান্ডবে সুন্দরবনে ক্ষয়ক্ষতি কোটি টাকা
ঘুর্ণিঝড় রেমালের তান্ডবে বনবিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ অবকাঠামোগত ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। রেমালের আঘাতে সুন্দরবনে মিষ্টি পানির পুকুর, রিংবাধ ও জেটি জলোচ্ছাসে ভেসে গেছে- তথ্য সংশ্লিষ্ট বনবিভাগের।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী ক্ষয়ক্ষতির বর্ণনা দিয়ে বলেন, সুন্দরবনে প্রাণি জগৎ সহ বনজীবিদের মিষ্টি পানির চাহিদা মেটানোর জন্য ১৬ টি পুকুর খনন করা হয়। ঝড়ের কারনে জলোচ্ছাসে সমস্ত পুকুরগুলো লোনা পানিতে একাকার হয়ে গেছে। বনরক্ষী, পর্যটক ও বনজীবিদের উঠানামার জন্য ৮টি জেটি জোয়ারের পানিতে ভেসে গেছে। তাছাড়া বন বিভাগের নির্মিত অর্ধশতাধিক রিংবাধ ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে ১কোটি ৬লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রেমালের কারণে জলোচ্ছাসে নদীতে ভেসে আসা ৩টি হরিণ শাবক উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা শেষে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে তিনি জানান। তবে, রেমালের তান্ডবে সুন্দরবনে গাছ পালা কি পরিমাণ ক্ষতি হয়েছে তিনি জানাতে পারেননি।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত