ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৮-৫-২০২৪ বিকাল ৫:৪৯

কুষ্টিয়ার মিরপুর থানাধীন বাইপাস সড়কের পাশে রোজ হলিডে পার্ক সংলগ্ন ক্যানালের মধ্য থেকে লাল গেঞ্জি, জিন্স প্যান্ট পরিহিত অবস্থায় নিখোঁজের ১১দিন পর শাহিনুল হক লিটন নামের এক ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার (২৮ মে) সকালের দিকে উক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

জানা গেছে, কুষ্টিয়া সদর থানাধীন হাউজিং এস্টেট, ব্লক-এ ৩৩৬ এর বাসিন্দা শাহিনুল হক লিটন গত ইং ১৮/০৫/২০২৪ তারিখ বিকাল অনুমান ৪ টার সময় তার ব্যক্তিগত ইজিবাইক নিয়ে ভাড়া মারার উদ্দেশ্যে নিজ বাসা থেকে বের হয়ে যেয়ে নিখোঁজ হন। পরবর্তীতে গভীর রাত অতিক্রম হয়ে গেলেও বাড়ীতে ফিরে না আসায় তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৯৭৯-৬০১৬৮৬ এ বারংবার যোগাযোগের চেষ্টা করলেও মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। এক পর্যায়ে তিনি রাতে যে গ্যারেজে ইজিবাইক রাখতো সেই গ্যারেজের মালিকের সাথে কথা বলে জানা যায়, শাহিনুল হক লিটন রাতে গ্যারেজে ইজিবাইক রাখেনি। তাৎক্ষনিক আশ-পাশে সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাওয়া না যাওয়ায় কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ করেন পরিবারের সদস্যরা। 

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ মে) সকালের দিকে মিরপুর থানাধীন কুষ্টিয়া বাইপাস সড়কের পাশে রোজ হলিডে পার্ক সংলগ্ন ক্যানালের মধ্য থেকে উক্ত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, থানা পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার