ঢাকায় বাউবির মিডিয়া স্টুডিও কার্যক্রম উদ্বোধন
দূরশিক্ষণে মিডিয়া প্রযুক্তির ব্যবহার এখন অপরিহার্য। শিক্ষার্থীর কাছে গণমুখী, কর্মমুখী, জীবনব্যাপী ও সহজলভ্য শিক্ষা পৌঁছে দিয়ে দক্ষ জনসম্পদ গড়ে তোলা সম্ভব। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রে নবনির্মিত মিডিয়া স্টুডিওর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে আজ শুক্রবার (২০ আগস্ট) বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এ কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে শোকাবহ আগস্ট মাসে ৪৬তম শাহাদতবার্ষিকীতে ‘বঙ্গবন্ধুর লেখা গ্রন্থ ও ভাষণের উদ্বৃতি নিয়ে আলোচনা’ অনুষ্ঠান ধারণের মাধ্যমে স্টুডিওটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এ সময় বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ও ইউজিসি অধ্যাপক ড. ফকরুল আলম, পরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম, মিডিয়া বিভাগের পরিচালক প্রকৌশলী এসএম কেরামত আলী ও তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো. আবুল কাসেম শিখদার উপস্থিত ছিলেন।
ঢাকা আঞ্চলিক কেন্দ্রে স্থাপিত স্টুডিওর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রোগ্রাম নির্মাণের কাজ আরো ত্বরান্বিত হলো।
এমএসএম / জামান
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;
দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র্যালি
আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়