ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

তৃতীয় ধাপে রাজশাহীর দুই উপজেলায় বকুল ও ডাবলু চেয়ারম্যান নির্বাচিত


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৩০-৫-২০২৪ দুপুর ১২:৫৩
 উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রাজশাহীর দুই উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপুর্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা। ফলাফলে মোহনপুর উপজেলায় আফজাল হোসেন বকুল ও পবায় ফারুক হোসেন ডাবলু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
 
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোহনপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে আফজাল হোসেন আনারস প্রতিক নিয়ে ৩১ হাজার ১১৬ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আল মোমিন শাহ কাপ-পিরিচ প্রতিক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ২৯৭ ভোট। 
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে বিন বেল্লাহ টিউবওয়েল প্রতিক নিয়ে ৩০ হাজার ৩৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাবিবুর রহমান তালা প্রতিক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ১৭৬ ভোট। 
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে হাবিবা বেগম পদ্মফুল প্রতিক নিয়ে ৪২ হাজার ৯৮৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ডলি আক্তার ফুটবল প্রতিক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৩১৪ ভোট। 
 
রাজশাহীর পবা উপজেলায় মোট ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ফারুক হোসেন ডাবলু আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৫৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এমদাদুল হক ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৫২৯ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ফরিদুল ইসলাম টিউবওয়েল প্রতিক নিয়ে ১৭ হাজার ৩৫৯ ভোট পেয়ে বেসরকারীবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কামরুজ্জামান টিয়া প্রতিক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৮৭৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে পপি খাতুন বৈদ্যুতিক পাখা প্রতিক নিয়ে ২৪ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চেন বানু হাঁস প্রতিক নিয়ে পেয়েছেন ২২ হাজার ১৮ ভোট।

এমএসএম / এমএসএম

বুড়িগঙ্গা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি

উলিপুরে দুই বছর বিদ্যালয়ে না এসেই বেতন তুলছেন ছাত্রলীগ নেতা

প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ

নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, সাবেক এমপি সাজ্জাদুলসহ ১২১ জন আসামি

হাটহাজারীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান

সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার দুই জুয়ারি

তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

কালাইয়ে সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির ‎

নবীনগরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা

বাড়িঘরে হামলা-আগুনের পর সাবেক এমপি ও আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা