যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিমের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছে আদালত
সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের বিরুদ্ধে করা আলোচিত ৫০ কোটি টাকার মানহানি মামলাটি খারিজ করে দিয়েছে আদালত।
বুধবার (২৯ মে) চীফ মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব মামলাটি খারিজ করে দেন। এ তথ্য নিশ্চিত করেছেন সাংবাদিক জসিম উদ্দিনের আইনজীবী এডভোকেট মোর্শেদুজ্জামান।
জমি দখলের সংবাদের জেরে গত বছরের ১৬ আগস্ট ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। একই ঘটনায় কক্সবাজারে পৃথক ৫০০ কোটি টাকার আরেকটি মানহানি মামলা করলেও শেষ পর্যন্ত সেটি প্রত্যাহার করে নেন বাদী একরামুল হুদা।
গত বছরের ১০ আগস্ট ‘স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুর কাণ্ড : কক্সবাজারের শত কোটি টাকার জমি দখল’ শিরোনামে দৈনিক যুগান্তরের একটি প্রতিবেদন পত্রিকায় ছাপা হয়। ওইসময় কক্সবাজারে ৭১ ইউনিয়নের মধ্যে ৬০ ইউনিয়ন বন্যাদুর্গত ও (শোকের মাস) আগস্ট হওয়ার কারনে সংবাদটি দেশব্যাপী আলোচনার জন্ম দেন। এমন কি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তদন্ত করা হয়।
স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু মামলার এজাহারে কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনকে এক নম্বর এবং যুগান্তর সম্পাদক সাইফুল আলমকে দুই নম্বর আসামি করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সাইফুল আলমকে বাদ দিয়ে জসিম উদ্দিনের বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে গত বছরের ১৭ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী।
এ বিষয়ে কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন বলেন, আদালত কর্তৃক সমন জারির পর আমি জামিন নিয়েছি এবং নিয়মিত আদালতে হাজির ছিলাম। কিন্তুু মামলার বাদী স্বেচ্ছাসেবক লীগ নেতা আফজালুর রহমান বাবু নিজেও হাজির হননি এবং আইনজীবীদের মাধ্যমে অভিযোগও প্রমাণ করতে ব্যর্থ হযেছেন। কিন্তু বার বার আদালতে সময়ের আবেদন করে সময় ক্ষেপণ করেছেন। এক পর্যায়ে আমার আইনজীবীএডভোকেট মোর্শেদুজ্জামান হয়রানিমূলক মামলাটি খারিজ এর আবেদন করেন। আদালত তাদেরকে দুই দফায় আরও দুই মাসের সময় দেন। এরপরও তারা মামলাটির পক্ষে কোন ধরনের কাগজপত্র দাখিল করতে না পারায় আদালত মামটি খারিজ করে দেন। বিষয়টিকে সত্যের জয় হিসেবে দেখছেন সাংবাদিক জসিম উদ্দিন।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ