চৌগাছায় শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকী পালন
চৌগাছায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী যথাযথ ভাবে পালিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহন করেন উপজেলা ও পৌর বিএনপি। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, কোরআন খতোম, মিলাদ দোয়া ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ।
এ দিন সকালে বিএনপির দলীয় কার্যালয়ে (কাঁচাবাজার) হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা কোরআন খতোম করেন। ১০ টার অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা ও পৌর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ শহীদ জিয়ার স্মৃতিচারণ করে আলোচনা করেন। বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। দোয়া মাহফিল শেষে কার্যালয়ের সামনে হাফেজ শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইউনুচ আলীসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একই দিন বেলা ১১ টার দিকে মেইন বাসস্টান্ডে ধনী প্লাজার সামনে দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করেন যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান খান। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমএ সালাম, যুগ্ম আহবায়ক মাসুদুল হাসান, জেলা বিএনপির নেতা আলী হোসেন মদন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, যুবদলের উপজেলা শাখার আহবায়ক আব্দুল মান্নানসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সেখান থেকে নেতৃবৃন্দ স্বাধীনতা ভাস্কার্য মোড়ে ছাত্রদলের উদ্যোগে খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।
উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম বলেন, উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন স্পট এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের পাড়া-মহল্লা মিলে অন্তত শতাধিক স্থানে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকীতে খাবার রান্না ও দুস্থ্যদের মাঝে বিতরণ করা হয়েছে। অধিকাংশ স্থানে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত হয়ে খাবার বিতরণ করেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা
বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি
Link Copied