গাজীপুর জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে রফিক-সিরাজুল
গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল সংখ্যাগরিষ্ঠ পদে জয়লাভ করেছে। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ ১২টি পদে এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেল থেকে সভাপতিসহ ১০টি পদে নির্বাচিত হয়েছেন।
০১ জুন শনিবার সকালে গাজীপুর আইনজীবী সমিতির পক্ষ থেকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ভাবে গণমাধ্যমকে এই ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার (৩০ মে) নির্বাচন অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩১ মে) দুপুরে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার মো. আছলাম হোসেন।
নির্বাচনে সভাপতি পদে রফিক উদ্দিন আহমেদ, সহ-সভাপতি হাসিনা আক্তার জাহান (বিথী) ও মোহাম্মদ দিনেমার ইসলাম (সাইফুল), সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, কোষাধ্যক্ষ মো. রাশেদ খান সোহেল, লাইব্রেরি সম্পাদক মো. সবুজ মিয়া (সাজু), অডিটর মো. আল আমিন হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ওসমান গনি (টিটু), ক্রীড়া সম্পাদক বেনজীর আহম্মেদ ও মহিলা সম্পাদিকা পদে জিনাত ফেরদৌস রত্না বিজয়ী হয়েছেন।
নির্বাচিত সদস্যরা হলেন- কামরুল হাসান (নাজমুল), মাসুদুর রহমান ভূইয়া (মাসুদ), আব্দুল্লাহ আল মামুন, আল আমিন, মো. লুৎফর রহমান প্রধান, আশিক ইবনে মানিক (নাবিল), রেবেকা সুলতানা, মো. সোহেল রানা, মো. রফিকুল ইসলাম রফিক, সেলিনা ইয়াসমিন ও শেখ নাহিদ ফারহানা।
এ সময় এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম জানান, সাধারণ মানুষের হয়রানি মুক্ত আইনসেবা নিশ্চিত করতে কাজ করবে তার পরিষদ। এখানে সবাই সমান ভাবে আইলি সেবা পাবেন নিরপেক্ষভাবে। কোন ভাবেই আইনজীবীদেরকে প্রভাবিত করে মামলায় একটি পক্ষ সুবিধা নিবে এই সুযোগ রাখবে না আইনজীবী সমিতি। আইনজীবী এবং বিচারকদের মধ্যে একটি সুসম্পর্ক তৈরি করা হবে। যার ফলে এ জেলার মানুষ এবং যারা আইনী সেবা প্রত্যাশী তারা সঠিক আইনী সেবা পাবেন।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর
ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক
সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন