ঢাকা শুক্রবার, ৫ জুন, ২০২৬

বাংলাদেশের বাজারে এলো এইচপি’র নতুন স্মার্ট ট্যাংক প্রিন্টার


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২-৬-২০২৪ দুপুর ৪:৩৫

ব্যক্তিগত বা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ে প্রতিদিনের প্রয়োজন মেটাতে দেশের বাজারে এইচপি নিয়ে এলো স্মার্ট ট্যাংক প্রিন্টার। ক্রেতাদের জন্য সাশ্রয়ী ও ব্যবহারবান্ধব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে নতুন এই প্রিন্টার।

সহজ ব্যবহার, স্মার্ট ফিচার ও উন্নত সংযোগ পদ্বতি নিয়ে এইচপি’র নতুন এই প্রিন্টার উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাজ আরো সহজ করবে। স্মার্ট অ্যাডভান্স ফিচার ও স্মার্ট অ্যাপ ব্যবহারে প্রিন্টারটিতে রয়েছে সেল্ফ হিলিং ওয়াইফাই সক্ষমতা ও উন্নত মোবিলিটি সুবিধা। এছাড়া একবার কালি রিফিলে সাদাকালো বা রঙিন ৬ হাজারের বেশি পৃষ্ঠা প্রিন্ট করতে সক্ষম এই প্রিন্টার। এতে ব্যবহৃত হয়েছে ইংক ট্যাংক প্রযুক্তি যা কালি শেষ হওয়ার আগে ব্যবহারকারিকে সতর্ক করবে। শুধু তাই নয়, নির্দিষ্ট মডেলগুলোতে রয়েছে ডুপ্লেক্স প্রিন্টিং সুবিধা অর্থাৎ প্রিন্টারটি একইসাথে উভয় পৃষ্ঠা প্রিন্ট করতে সক্ষম। 

ইন্ডিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশ এইচপি’র প্রিন্টিং সিস্টেম-এর সিনিয়র ডিরেক্টর সুনিশ রাঘবন বলেন, “দৈনন্দিন কাজ আরো সহজ করবে এমন একটি প্রিন্টারের অপেক্ষায় ছিলেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। সহজে ব্যবহারযোগ্য, নির্বিঘ্নে কানেক্ট করা যায় ও প্রতিস্থাপনে অল্প জায়গা নেবে এমন প্রিন্টার নির্বাচনে উদ্যোক্তাদের দ্বিধায় পড়তে হতো। তাদের চাহিদা পুরণ করতে ও ক্রয়ক্ষমতার মধ্যে এই নির্ভরযোগ্য প্রিন্টার নিয়ে এসেছে এইচপি। প্রিন্টারটি ক্ষুদ্র ব্যবসায়ি, উদ্যোক্তা ও ব্যক্তিগত চাহিদা পূরণ করবে বলে আমি আশাবাদী।” 

এইচপির স্মার্ট ট্যাংক প্রিন্টারের সবচেয়ে আকর্ষণীয় দিক এর সহজ ব্যবহার পদ্ধতি। স্মার্ট গাইড বাটন ও এইচপি’র প্রিন্ট অ্যাপ ব্যবহারে দৈনন্দিন প্রিন্টিং, কপি, স্ক্যান ও ফ্যাক্সের কাজ আরও সহজ করবে স্মার্ট ট্যাংক প্রিন্টার। এতে রয়েছে অটোমেটিক আইডি ডিটেক্ট সুবিধা এবং প্রিন্টিংয়ের ক্ষেত্রে রয়েছে আইডি কপি বাটন। এছাড়া আরও থাকছে সেল্ফ হিলিং ওয়াইফাই, স্মার্ট অ্যাপ ও স্মার্ট অ্যাডভান্স ফিচার। নিরাপত্তার কথা মাথায় রেখে স্মার্ট ট্যাংক প্রিন্টারে ব্যবহৃত হয়েছে এইচপি ওলফ এসেনশিয়াল সিকিউরিটি।

সাশ্রয় ও খরচ নিয়ে যারা চিন্তা করেন তাদের কাছে স্মার্ট ট্যাংক প্রিন্টার হতে পারে আদর্শ। শুধু তাই নয়, নির্দিষ্ট মডেলগুলোতে রয়েছে ডুপ্লেক্স প্রিন্টিং তথা একইসাথে উভয় পৃষ্ঠা প্রিন্ট করার সুবিধা। স্মার্ট ট্যাংক প্রিন্টারগুলো পরিবেশবান্ধব ইপিইএটি সিলভার ও এনার্জি স্টার স্বীকৃত। এছাড়া পূর্বে ব্যবহার করা প্রিন্টারের ৪৫ ভাগ যন্ত্রাংশ দিয়ে নতুন এই প্রিন্টারগুলো তৈরি করা হয়েছে। এতে বিদ্যুৎ সাশ্রয় করতে ব্যবহার করা হয়েছে স্বয়ংক্রিয় অফ-অন প্রযুক্তি। এক বছরের ওয়ারেন্টির পাশাপাশি স্মার্ট ট্যাংক প্রিন্টারের নির্দিষ্ট মডেলে থাকছে অতিরিক্ত আরও এক বছর ওয়ারেন্টি সুবিধা। যারা প্রিন্টারের কালি হঠাৎ শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তায় থাকেন তাদের জন্য এতে রয়েছে আকর্ষণীয় এক প্রযুক্তি, যা প্রিন্টারের কালি শেষ হওয়ার আগে ব্যবহারকারীকে সংকেত দেবে।

‘এইচপি স্মার্ট ট্যাংক ৫২০ অল ইন ওয়ান’, ‘এইচপি স্মার্ট ট্যাংক ৫৮০ ওয়্যারলেস অল ইন ওয়ান’, ‘এইচপি স্মার্ট ট্যাংক ৬৭০ অল ইন ওয়ান’ ও ‘এইচপি স্মার্ট ট্যাংক ৭৫০ অল ইন ওয়ান’এই ৪ মডেলের স্মার্ট ট্যাংক প্রিন্টার বাজারে পাওয়া যাচ্ছে। এই প্রিন্টারের বিভিন্ন মডেলের দাম শুরু হয়েছে ২০,০০০ টাকা থেকে। প্রিন্টারটি সম্পর্কে আরো জানতে যোগাযোগ করুন যেকোন নিকটস্থ এইচপি অনুমোদিত পার্টনার স্টোরে।

Sunny / Sunny

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এনআরবিসি ব্যাংকে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু

বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা

১৪তম ঈদ আনন্দ ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ও বিনোদন প্রতিযেগিতা-২০২৬ অনুষ্ঠিত

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

“গ্লোবাট ট্রিপল বোনাস অফার” কনজ্যুমার ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন

এনআরবিসি ব্যাংকের সদ্যনিয়োগপ্রাপ্ত এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঈদ উপহার পেলেন ২৮,৩৬৫ জন আনসার-ভিডিপির সদস্য ও কর্মচারী

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৯তম সভা অনুষ্ঠিত

রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে থাকছে ক্যাশব্যাক, বিশেষ অফার ও নিশ্চিত উপহার