ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সিফাত শাহরিয়ার সামিকে ক্রীড়া সামগ্রী উপহার দিল স্পোর্টস-২৪/৭


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২-৬-২০২৪ বিকাল ৫:৪১

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ফাইনালে ১১৫ বলে ৯ চার, ৬ ছক্কায় ১৪৮ রানের দূর্দান্ত ইনিংস খেলায় কদমতলা পূর্ব বাসাবো উচ্চ বিদ্যালয়ের সিফাত শাহরিয়ারকে ক্রীড়া সামগ্রী উপহার দিল স্পোর্টস নিউজ ভিত্তিক অনলাইন পোর্টাল স্পোর্টস-২৭/৭ ।

সম্প্রতি প্রতিষ্ঠানটির সিইও মাহবুব নাহিদ অসুস্থ সিফাত শাহরিয়ারের সাথে দেখা করে তার হাতে ব্যাট, বল, গ্লাভসসহ ক্রীড়া সামগ্রী তুলে দেন। এসময় মাহবুব নাহিদের সাথে স্পোর্টস-২৪/৭ এর অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এদিন স্পোর্টস-২৪/৭ টিম সিফাত শাহরিয়ার-এর স্কুলে গিয়ে স্কুলের অধ্যক্ষ এবং সিফাতের কোচ মুস্তাফিজুর রহমানের সাথেও দেখা করেন। তারা সিফাতের পড়াশুনা এবং তার খেলার প্রতি আগ্রহ নিয়ে আলোচনা করেন।

এছাড়াও সিফাতের সহপাঠীদের সময় দেন স্পোর্টস-২৪/৭ -এর সিইও, জনপ্রিয় লেখক এবং ক্রীড়া বিশ্লেষক মাহবুব নাহিদ। সিফাতের অক্লান্ত পরিশ্রম ও দৃঢ় আত্ববিশ্বাস তাকে এই স্বীকৃতি এনে দিয়েছে বলে জানায় তার সহপাঠীরা৷

ভবিষ্যতে দেশের হয়ে সিফাতকে মাঠেও দেখতে চায় তারা। স্পোর্টস-২৪/৭ এর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কদমতলা পূর্ব বাসাবো উচ্চ বিদ্যালয়ের অধ্যাক্ষ।

গত ২৯ মে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কদমতলা পূর্ব বাসাবো উচ্চ বিদ্যালয় এবং গভর্মেন্ট কেজি ইউনিয়ন হাই স্কুল পিরোজপুর-এর মধ্যে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ দিন দূর্দান্ত ইনিংস খেলে ক্রিকেট ভক্তদের মনে জায়গা করে নেন কদমতলা পূর্ব বাসাবো উচ্চ বিদ্যালয়ের সিফাত শাহরিয়ার সামি । তবে দুর্ভাগ্যবশত এই দুর্দান্ত ইনিংস খেলার পর হিট স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন ক্ষুদে এই ক্রিকেটার।

Sunny / Sunny

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে