ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ীতে যুবলীগ সভাপতি সহ গ্রেপ্তার ৫


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ২-৬-২০২৪ বিকাল ৫:৫৮

রাস্তায় মদ্যপান অবস্থায় মাতলামি করার সময় ২নং নন্নী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (১ জুন) রাত সাড়ে ১০টার দিকে নালিতাবাড়ী উপজেলার কালাপানি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তারকৃতরা হলো- নন্নী নিশ্চিন্তপুর এলাকার মৃত আ. মোতালেব দুদুর ছেলে ও নন্নী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান (৩২), বনকুড়া চৌরাস্তা এলাকার মৃত খাদেম আলীর ছেলে ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম (৩৫), নন্নী ডেকড়াপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে আলম মিয়া (৪০), নন্নী বাইগরপাড়া এলাকার মৃত রাজ মাহমুদের ছেলে সফিকুল ইসলাম (৩৯) ও নন্নী ডেকড়াপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে রায়হান মিয়া (৪০)।

অভিযানে নেতৃত্ব দেন শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল মালেক, এসআই আবুল কালাম আজাদ, এএসআই সোহরাব হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

ডিবি অফিস সূত্রে জানা যায়, মদ খেয়ে রাস্তায় মাতলামি করে জনশৃঙ্খলা ভঙ্গ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপরাধে ৫ জনকে আটক করা হয়। পরে তাদেরকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ডিবি পুলিশ। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মো. আবুল কালাম আজাদ।

এমএসএম / এমএসএম

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত