নিজের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
পঞ্চগড়ের দেবীগঞ্জের পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভূষন রায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
রবিবার (২ জুন) রাত সাড়ে এগারোটায় নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান মনিভূষন রায়।
সংবাদ সম্মেলনে মনিভূষন রায় দাবি করেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। সদ্য সমাপ্ত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এর পক্ষে ভোট করায় বিরোধীপক্ষ এই ষড়যন্ত্র করছে। সাবেক মহিলা ইউপি সদস্যের সাথে আমার কোন পরকীয়া সম্পর্ক নেই। গণমাধ্যমে প্রকাশিত আমার ছবিটি বিরোধী কুচক্রী মহলের বানানো এবং সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার পরিকল্পনা মাত্র। এধরনের ছবি টেম্পারিং করে গণমাধ্যমে প্রকাশ করার মাধ্যমে ওই স্বার্থান্বেষী মহল আমাকে ডিজিটাল ব্ল্যাকমেইল করেছে এবং আমার মানহানি করেছে। আমি এই জঘন্যতম ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি একজন জনপ্রতিনিধি হওয়ায় এলাকায় আমার জনসম্পৃক্ততা রয়েছে, তারই অংশ হিসেবে সাবেক মহিলা ইউপি সদস্যের বাড়িতে যাওয়া। এছাড়াও রাশেদা বেগমের বাসায় গ্রাম্যপুলিশ নিযুক্তকরনের বিষয়টি সম্পুর্নরূপে তিনি অস্বীকার করেন।
উল্লেখ্য যে, রবিবার (২ জুন) বিকেলে পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগে চেয়ারম্যান মনিভূষন রায়ের পদত্যাগ ও শাস্তির দাবিতে পামুলী এলাকাবাসীর একাংশ মানববন্ধন করেছেন। এর আগে সাবেক ওই নারী ইউপি সদস্য রাশেদার স্বামী আবু সাঈদ স্ত্রীর সাথে চেয়ারম্যানের পরকীয়া সম্পর্কের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত