ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ইনফিনিক্স স্মার্টফোন কিনে জিতুন বাইক, ঘুরে আসুন কক্সবাজার


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৩-৬-২০২৪ বিকাল ৬:৪৮

দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলতে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। ‘ঈদ বোনানজা’ নামের এই ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য থাকছে কক্সবাজার ট্যুর, মোটরসাইকেল, নিশ্চিত ক্যাশব্যাকসহ আরও সব আকর্ষণীয় পুরস্কার।

ইনফিনিক্সের নির্দিষ্ট কিছু স্মার্টফোন কিনে বিশেষ মূল্যছাড়সহ এসব পুরস্কার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা। ক্যাম্পেইনটি চলবে ৫ জুন থেকে ২৫ জুন পর্যন্ত।

ক্যাম্পেইনে ইনফিনিক্সের নোট ৩০ এবং ৪০ সিরিজ, হট ৩০ (৪+১২৮ এবং ৮+১২৮ জিবি সংস্করণ); হট ৪০ সিরিজ এবং স্মার্ট ৮ সিরিজের স্মার্টফোনগুলো কিনলেই কেবল এই পুরস্কার পাওয়া যাবে। ক্যাম্পেইন চলাকালে অফিসিয়াল স্টোর থেকে ইনফিনিক্সের এই মডেলগুলোর যেকোনো একটি কিনলে বিশেষ পুরস্কার হিসেবে কক্সবাজার ভ্রমণ এবং একটি এক্সক্লুসিভ বাইক জেতার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

বিশেষ পুরস্কার ছাড়াও ক্যাম্পেইনে অংশ নেওয়া গ্রাহকরা সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিতে পারবেন। আর স্মার্টফোন কিনলেই থাকছে ১০০ টাকার নিশ্চিত ক্যাশব্যাক। এছাড়া স্টক থাকা সাপেক্ষে নিশ্চিত উপহার হিসেবে গ্রাহকরা পেতে পারেন নেক ব্যান্ড, টি-শার্ট এবং ছাতা।

গ্রাহকদের উচ্চ মানের উদ্ভাবনী স্মার্টফোনের পাশাপাশি মূল্যবান উপহার ও সুন্দর অভিজ্ঞতা দিয়ে পুরস্কৃত করতে এই ক্যাম্পেইনের আয়োজন করেছে ইনফিনিক্স। একইসঙ্গে 'ঈদ বোনানজা' ক্যাম্পেনইটির মূল লক্ষ্য আকর্ষণীয় সব পুরস্কার জেতার মাধ্যমে গ্রাহকদের ঈদ আনন্দ দ্বিগুণ করে তোলা।

ট্রেন্ডি ব্র্যান্ড ইনফিনিক্স উদ্ভাবনী প্রযুক্তি এবং স্টাইলিশ ডিজাইনের জন্য তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি তাদের নোট ৪০ সিরিজে প্রথমবারের মতো ওয়্যারলেস ম্যাগচার্জ প্রযুক্তি চালু করেছে এই স্মার্টফোন কোম্পানি।

Sunny / Sunny

বিএমইউতে মাথা-গলার ক্যান্সারের আধুনিক চিকিৎসা নিয়ে কেন্দ্রীয় সেমিনার

আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় অভিভূত ইংল্যান্ডের প্রতিনিধিদল

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’  পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

পুলিশ সদস্যদের জন্য বিশেষ মোটরসাইকেল ঋণ চালু করল কমিউনিটি ব্যাংক

জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পুনঃখনন শুরু করল ডিএসসিসি

পাইলটেজ সেবা ডিজিটালাইজেশনে সফটওয়্যার চালু করছে বিআইডব্লিউটিএ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রামীণফোনের পার্টনারশিপ

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার

এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক