৩৩ বছরে আমরা কুঁড়ি
অত্যন্ত আনন্দঘন পরিবেশে শিশুদের কলকাকলীর মধ্য দিয়ে ১ জুন শনিবার সন্ধ্যা ৬টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আমরা কুঁড়ি’র ৩৩ বছর পূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান লুনা পলিমার ও প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক এ এস এম কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবি হাসানাত লোকমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব গোপাল চন্দ্র দাশ, ভাইয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পরিচালক মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট মিন্টু কুমার মন্ডল এবং বাংলাদেশ সচিবালয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মাসউদুল হক। বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান মুশতাক আহম্মদ লিটন ও মহাসচিব ফেরদৌস আরা বন্যা। অনুষ্ঠানে আমরা কুঁড়ি’র পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় - প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম, মানবিক চিকিৎসা সেবায় ডা. মোহাম্মদ রহমত উল্লাহ পাভেল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ ইমরান হোসেন (বিপিএম,পিপিএম), বিশিষ্ট আইনজীবি মোঃ ওবায়দুর রহমান মিলন, চিকিৎসা ক্ষেত্রে ডা. শিমিয়া বিনতে তাহের, সাংবাদিকতায় সোহেলী চৌধুরী লিন্ডা, মিউজিশিয়ান (গিটারিস্ট) সাকীল মোহাম্মদ, সংগীত সাধনায় ইশরাত জাহান মিম, তরুণ ব্যবসায়ী মোহাম্মদ মহিব উল্ল্যাহ্ খান রাজু, তরুণ উদ্যোক্তা রবিউল আলম সুমন ও মোবাশ্বার হোসেন (জয়)।
এমএসএম / এমএসএম
জানা গেল ব্যাচেলর পয়েন্ট-এর নতুন চরিত্রের নাম
মরক্কোর বিদায়ে ভিডিও বার্তায় আবেগপ্রবণ নোরা ফাতেহি
নান্দনিক লুকের আড়ালে গল্পের নির্মাতা ফারজানা এ্যানি
অমির প্রত্যাবর্তন, বিশ্বকাপ চমকে মুক্তি পেল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চ্যাপ্টার ১৩
শিক্ষকের প্রেমে ‘শালিক বালিকা’ তটিনী!
‘টিলটিপ’ ওয়েব ফিল্মে সুনেরাহ
কাজের আগে মানুষ আমার ওজনটা দেখে : অঞ্জলি
শপথ নিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা
সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরছেন বুবলী
শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে প্রযোজক সমিতির ফুলেল শুভেচ্ছা