ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

রায়পুরে গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও প্রতারক হাবিবুর রহমান


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ৪-৬-২০২৪ দুপুর ৩:৫৯

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশি ইউনিয়ন খাশের হাট বাজারে আতিক উল্ল্যাহ এর ভবন ভাড়া নিয়ে এমপি এল রিসোর্স ইনস্টিটিউট নামে একটি ভুয়া ঋণদান সংস্থা খুলে হাবিবুর রহমান সহ কয়েকজন অফিস কর্তৃপক্ষ গ্রাহকদেরকে ৩৫ হাজার টাকা সঞ্চয় জমা দিলে ৪ লক্ষ টাকা ঋণ দিবে এমন প্রলোভন দেখিয়ে  প্রায় ৩ থেকে ৪ শত গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও হয়েছে প্রতারক চক্রটি।

৩ জুন ২০২৪ ( মঙ্গলবার) সকাল দশটার সময় ভুক্তভোগী গ্রাহকরা টাকা নিতে অফিসে এসে অফিসের গেইটে তালা দেখে তারা প্রতারণার শিকার হয়েছে বুঝতে পেরে শতশত খেটে খাওয়া গ্রাহকরা কান্নায় ভেঙে পড়েন। এ বিষয়ে ভুক্তভোগী নাজমা সহ কয়েকজন গ্রাহক বলেন, " আমাদেরকে ৩৫ হাজার টাকা সঞ্চয় জমা দিলে  চার লক্ষ টাকা লোন দিবে এমন প্রলোভন দেখিয়েছিল। আমরা গ্রামের সহজসরল মানুষ তাদের প্রতারণা বুঝতে পারিনি। অন্যান্য এনজিও থেকে সুযোগ সুবিধা ভালো দেখে লোন পাওয়ার আশায় ধারদেনা করে তাদেরকে ৩৫ হাজার টাকা করে সঞ্চয় জমা দিয়েছি।  আজকের সবাইকে লোন দেওয়ার জন্য আসতে বলেছে।  এসে দেখি অফিস বন্ধ সবকিছু নিয়ে তারা পালিয়েছে। আমরা এখন নিরুপায় হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এদেরকে ধরিয়ে যেন উপযুক্ত বিচার করা হয় আর যেন আমাদের মত কেহ প্রতারণার শিকার না হন। "

ভবনের মালিক সূত্রে জানা গেছে  ব্রাঞ্চ ম্যানেজার হাবিবুর রহমান এর বাড়ি হায়দার গঞ্জে আর একজনের বাড়ি কুমিল্লায়। মালিক পক্ষ জানিয়েছেন তাদের কাছে অফিস ভাড়া নেওয়ার চুক্তিপত্র সহ সকল ডকুমেন্টস রয়েছে।   তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য  প্রশাসনের কাছে অনুরোধ করেন  ভুক্তভোগী পরিবার। এবিষয়ে বাজার কমিটির বাবুল ডাক্তার বলেন, আমি আজকেরই জানতে পারছি এখানে এমন একটা এনজিও সংস্থা খুলেছে এ অফিসটি বাজার থেকে একটু দূরে হওয়ায় আমাদের নজরে আসেনি।  কয়েকজন গ্রাহকের থেকে আজই জানতে পারছি।  এর একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার।  বাড়ির মালিক ভাড়া দেওয়ার সময় কি কি ডকুমেন্টস রেখেছে খোঁজ নিয়ে জানার চেষ্টা করছি।"

এবিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান মুঠোফোনে বলেন,  আমি বিষয়টি মাত্র আপনার থেকে জেনেছি ভুক্তভোগীদের থেকে কোন লিখিত অভিযোগ পেলেই তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ

কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত

ইউটিউব-ফেসবুক দেখে বাড়িতেই ইয়াবা তৈরির চেষ্টা, টঙ্গীতে গ্রেপ্তার যুবক