সীতাকুণ্ডে মধ্য রাতে বিধবার বাড়িতে হামলায় থানায় অভিযোগ
চট্টগ্রামের সীতাকুণ্ড কুমিরা শেয়ারিরপুল পাক্কা মসজিদ এলাকায় রহিমা আক্তার ডলি নামে এক বিধবার ঘরে মধ্য রাতে হামলা ও ডাকাতির অভিযোগ। ভূক্তভূগি ঐ নারী গত (১ মে) সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন । অভিযোগে উল্লেখ্য করেন রাত আনুমানিক ১২ টার সময় পুলিশ পরিচয়ে তার বসত ঘরের গেইট পথর মেরে ভেঙে জোরপূর্বক ঘরে প্রবেশকরে আক্রমণের চেষ্টা চালানোসহ ঘর থেকে মূল্যবান স্বর্ণ অলংকার ও মালামাল নিয়ে যায় । পরবর্তীতে তাকে হত্যার উদ্দেশ্যে ঘরের বিভিন্ন জিনিস ভাংচুর করে। পালিয়ে সে পেছনের দরজা দিয়ে বের হয়ে আত্বরক্ষা করে। এবিষয়ে ৫ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা আরো তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেন। তারা হলেন, কুমিরা শেয়ারিরপুল পাক্কা মসজিদ এলাকার মৃত সিদ্দিক আহম্মদ এর ছেলে মো: মোশারফ হোসেন জুয়েল (৩৫)ও মোঃ রুবেল, একি এলাকার ফারুক আহম্মদ এর ছেলে দিদার আলম,মোঃ ইলিয়াছ ছেলে ওমর ফারুক, সাদ্দাম হোসেন সহ অজ্ঞাত আরো দুই-তিনজন।
এবিষয়ে রহিমা আক্তার ডলি বলেন, আমি একজন নারী উদ্যোগক্তা ও দুইবারের ইউপি সদস্য। আমার দুই ছেলে বাইরে পড়াশুনা করে। নিজ বাড়ীতে একা বসবাস করি , সুযোগ পেয়ে পূর্বের শত্রুতার জেরে পরিচিত চিহ্নিত সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে। এমতাবস্থায় আমি আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভূগতেছি। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি সীতাকুণ্ড থামায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছি তবে দু:খের বিষয় আজ পাঁচদিন হলেও কোনধরনের আইনানুগ ব্যবস্থা তো দূরের কথা এখনো পর্যন্ত থানা থেকে আমাকে একটা কলও দেওয়া হয়নি।
এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) কামাল উদ্দীন সকালের সময়কে বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে। ভূক্তভূগি চাইলে থানা মামলা করতে পারেন।
এমএসএম / এমএসএম
টুঙ্গিপাড়ায় প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, বিতরণ হলো ঋণ ও গাছের চারা
সুস্থতার আনন্দে চিকিৎসকের জন্য মিষ্টি উপহার
মাদকাসক্ত ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া করছিলেন বাবা; ইটের আঘাতে মৃত্যু
ঘোড়াঘাটে সুদের টাকা না পেয়ে অটো ভ্যান আটকে রেখে চাঁদা দাবির অভিযোগ
গজারিয়ায় মাদকসহ আটক-১ মোবাইল কোর্ট পরিচালনায় ১ মাসের কারাদণ্ড
চট্টগ্রামে সল্টগোলা রেলক্রসিং স্ট্যান্ড রোডে স্লুইস গেটের উদ্বোধন
দক্ষতা, সততা ও সুনামের সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন শামীমা সুলতানা বারী
লোহাগড়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে ঘরবাড়ি চাপা, শিশুর মৃত্যু, আহত ১
মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
সাভারে ব্যবসায়ীকে অপহরণ-নির্যাতনের ভিডিও ভাইরাল, থানায় অভিযোগ
গ্রামীণফোনের কর্মী গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ