নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতি; দাবি 'প্রত্যয়স্কিম' প্রত্যাহার
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অর্থ মন্ত্রনালয় কর্তৃক জারিকৃত দেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীদের জন্য সর্বজনীন পেনশন সংক্রান্ত ‘প্রত্যয় স্কিম’ প্রজ্ঞাপন প্রত্যাহার,সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তকরণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন।
নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহবানে আজ মঙ্গলবার (৪জুন) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এসময় সকল ধরনের ক্লাস বন্ধ থাকলেও পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো এই কর্মবিরতির আওতামুক্ত ছিল।
এবিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম বলেন ‘সরকারের বৈষম্যমূলক পেনশন নীতি ‘প্রত্যয় স্কিম’ প্রজ্ঞাপন বাতিলের দাবিতে দেশব্যাপী চলমান শিক্ষকদের আন্দোলনের অংশ হিসেবে শিক্ষক সমিতি আজ অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে। দ্রুত সময়ের মধ্যে দাবি মানা না হলে পরবর্তীতে আমরা আরও কঠোর আন্দোলন কর্মসূচি পালন করব।’
এর আগে একই দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে গত ১৫ মে এবং ২৬ মে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষকরা। উল্লেখ্য, গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, দেশের সব স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা ও তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানগুলোর চাকরিতে যেসব কর্মকর্তা বা কর্মচারী চলতি বছরের ১ জুলাই ও তার পরে নতুন যোগদান করবেন তাদের জন্য সর্বজনীন পেনশন স্কিমের ‘প্রত্যয় স্কিম’ বাধ্যতামূলক করা হয়েছে এবং তাদের ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান বা সংস্থার জন্য বিদ্যমান অবসর সুবিধাসংক্রান্ত বিধি-বিধান প্রযোজ্য হবে না।এরপর থেকেই সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই প্রজ্ঞাপনটি বাতিলের দাবিতে নানা ধরনের কর্মসূচি পালন করে আসছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়াকড়ি, মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩
গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
কুড়িগ্রামে জলবায়ু অভিযোজন পদ্ধতিতে তরমুজ চাষে বাড়ছে সাফল্য
খালিয়াজুরীতে অবৈধ বালু উত্তোলনে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ডিজিটাল 'কৃষক কার্ড' বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী চেরি ফুলের চারা রোপণ
মহাসড়কে বর্জ্য ফেলতে গিয়ে হাতেনাতে ধরা পরিচ্ছন্নতাকর্মী, ডিসির নির্দেশে সাময়িক বরখাস্ত
এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে পরিত্যক্ত কক্ষ থেকে আধুনিক লাইব্রেরি
সন্দ্বীপে দুর্যোগ-পরবর্তী সহায়তা কার্যক্রম নিয়ে কোস্ট ফাউন্ডেশনের অবহিতকরণ সভা
লালমনিরহাটে ডিবির অভিযানে ৫টি চোরাই ইজিবাইক উদ্ধার, গ্রেফতার ১
মাগুরার চাঞ্চল্যকর মানিক লাল ডোম হত্যা মামলার ৫ বছর ধরে পলাতক প্রধান আসামি লিটন ঢাকায় গ্রেপ্তার
রায়গঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় বার্মিজ ছুরির হামলায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু