চারঘাটে ভূমি দস্যুদের হুমকির মুখে ৩ পরিবার
রাজশাহীর চারঘাট উপজেলায় অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খননে বাধা দেওয়ায় ফসলী জমির মাটি খেকোদের হুমকির মুখে তিনটি পরিবার। অব্যাহত হুমকির প্রেক্ষিতে পরিবারগুলো এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাড়িছাড়া হয়ে আছেন বাবা ও ছেলে। এরইমধ্যে অবৈধ পুকুর খননকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসকেভেটর মেশিনসহ একজনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
ভুক্তভোগীরা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার (৪ জুন) ভোরে উপজেলার শলুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্তর নেতৃত্বে বেশ কিছু লোক জমির মালিক লুৎফা বেগমের বাড়িতে গিয়ে তার স্বামী আবু কাউসার মো: শামসুজ্জামানকে খোঁজ করেন। কিন্তু এসময় তিনি বাড়িতে ছিলেন না। নিরাপত্তাহীনতার কারণে তার আগে থেকেই তিনি বাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন। তার ছেলে হাসান আল বান্নাও বাড়ি ছাড়া। তাদেরকে বাড়িতে না পেয়ে ছাত্রলীগ নেতা ও তার লোকজন লুৎফা বেগমকে উদ্দেশ্য করে বলেন, পুকুর খননে বাধা দিলে বা কোথাও অভিযোগ করলে প্রাণে মেরে ফেলা হবে। এছাড়া হুমকিদাতারা অশ্লীল ভাষায় গালিগালাজ ও শাসন-গর্জন করে সেখান থেকে চলে যায়।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) কাছে দেওয়া পৃথক লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শলুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বামনদিঘী মৌজার ১২৩৩, ১২৩৫ ও ১২৩৬ দাগের মোট চার কাঠা জমির মালিক তিনজন। তারা হলেন- মোসা: লূৎফা বেগম, মো: ইনতাজ ফকির ও আজল বক্তার। জোরপূর্বক ও ভয় দেখিয়ে তাদের জমিতে পুকুর খননের চেষ্টা করেন বামনদিঘী গ্রামের সিরাজ ফকিরের তিন ছেলে মো: মাসেম, মো: হাসিবুল ও জিয়াউর রহমান। এতে জমির মালিকরা বাধা দিলে তাদের ভয়ভীতি দেখান মাসেম, হাসিবুল ও জিয়াউর। তাদের হুমকির প্রেক্ষিতে নিরুপায় হয়ে লূৎফা বেগম, ইনতাজ ফকির ও আজল বক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ করেন।
এদিকে, লিখিত অভিযোগের প্রেক্ষিতে ইউএনও’র নির্দেশে চারঘাট থানা পুলিশের একটি দল সোমবার রাতে অভিযান চালায়। পরে শলুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বামনদিঘী জমিতে পুকুর খননকালে এসকেভেটর মেশিনসহ একজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার ভোরে উপজেলার শলুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্ত এ ঘটনা ঘটান।
ভুক্তভোগীরা বলছেন, তাদের তিনজনের চার কাঠা জমিসহ এবং পাশের আরেকজনের দুই কাঠা জমিতে পুকুর খনন করতে চান প্রভাবশালীরা। তবে তাদের জমিতে পুকুর খননে ব্যর্থ হলেও প্রভাবশালীরা পাশের আরেকজনের জমিতে পুকুর খনন শুরু করেন। এই পুকুর খননের ফলে তাদের জমিও যে কোনো সময় ধ্বসে পুকুরে পরিণত হওয়ার আশংকা তৈরি হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত শলুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্ত গণমাধ্যমকে জানান, হুমকি দেওয়ার ঘটনার সাথে আমার কোনো ধরণের সম্পৃক্ততা নেই। এছাড়া লুৎফা বেগমের বাড়িতে আমি যাইনি। মাসেম, হাসিবুল, সোহাগরা গিয়েছিল। আর আমি শুধু এসকেভেটর বা ভেকু মেশিনের ব্যবসা করি। এসব ঝামেলার মধ্যে আমি নেই।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাইদা খানম জানান, ফসলি জমিতে কেউ পুকুর খনন করতে পারবে না। যে বা যারাই পুকুর খনন করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান গণমাধ্যমকে জানান, এরই মধ্যে এসকেভেটর মেশিনসহ একজনকে আটক করা হয়েছে। হুমকির বিষয়টিও তারা অবগত হয়েছেন। ইউএনও’র নির্দেশে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
বুড়িগঙ্গা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি
উলিপুরে দুই বছর বিদ্যালয়ে না এসেই বেতন তুলছেন ছাত্রলীগ নেতা
প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ
নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, সাবেক এমপি সাজ্জাদুলসহ ১২১ জন আসামি
হাটহাজারীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার দুই জুয়ারি
তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ
কালাইয়ে সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
নবীনগরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা
বাড়িঘরে হামলা-আগুনের পর সাবেক এমপি ও আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
Link Copied