মাজহারুল তোকদারের পরিকল্পনা ও নির্দেশনায় নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো 'দ্যা স্লেভ'
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো নাটক ‘দ্যা স্লেভ’। মার্কিন লেখিকা এবং দাসপ্রথা বিলোপ আন্দোলনের সক্রিয় কর্মী হ্যারিয়েট বিচার স্টো লিখিত কালজয়ী উপন্যাস আঙ্কেল টমস কেবিন অবলম্বনে লিখিত নাটক এটি।
গতকাল মঙ্গলবার (৪ জুন) রাত ৯ টায় নজরুল বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন এবং বিজ্ঞান ভবনের সামনে মঞ্চস্থ হয় নাটক ‘দ্যা স্লেভ’। নাটকটি মঞ্চায়নে কলা ভবন, বিজ্ঞান ভবন, ভবনের সামনের রাস্তা এবং অঞ্জলি লহ মোর ভাস্কর্য সংলগ্ন পুকুরকে নাটকের সেট হিসেবে ব্যবহার করা হয়। নাটকটির পাণ্ডুলিপি, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার।
থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অভিনয় অনুশীলন পরীক্ষার জন্য নাটকটি নির্মাণ করা হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে বিভাগের শিক্ষার্থী ছাড়াও প্রায় পঞ্চাশোর্ধ শিল্পী অভিনয় করেন।
নাটকের ঘটনা প্রবাহে শেলবী একজন ঋণগ্রস্ত ব্যবসায়ী। তার সকল সম্পত্তি বন্ধক রেখেছেন দাস ব্যবসায়ী হ্যালির কাছে। হ্যালির বন্ধকি অর্থ পরিশোধের জন্য বাধ্য হয়ে টম ও হ্যারিকে বিক্রি করে দেয় শেলবী। এই খবর জানতে পেয়ে হ্যারির মা এলিজা হ্যারিকে নিয়ে পালিয়ে যায়। অন্য দিকে এলিজার স্বামী জর্জ হ্যারিস বন্দী অবস্থা থেকে মুক্তি নিয়ে কানাডায় পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এলিজা পালানোয় হ্যালি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং টমকে হাতে পায়ে বেরি পরিয়ে নিয়ে যায়।
নির্দেশক মো. মাজহারুল হোসেন তোকদার বলেন ‘আমেরিকার কেন্টাকি শহরের আফ্রো-আফ্রিকান ক্রীতদাসদের নির্মম শোষণের ইতিহাস এবং আঙ্কেল টমস কেবিন উপন্যাসকে একসূত্রে মিলিয়ে ক্রীতদাসদের শোষণ নির্যাতনের জীবন গল্প নিয়ে নির্মিত হয়েছে দ্যা স্লেভ। এই প্রযোজনা নির্মাণের সাথে যুক্ত সকল কারিগরদের আপ্রাণ চেষ্টায় নাটকটি মঞ্চস্থ হয়েছে।’
এমএসএম / এমএসএম
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল