ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ঝড়ে উপড়ে পড়া বটগাছের চাপায় মৃত্যু ৪


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৫-৬-২০২৪ দুপুর ৩:২০

রাজশাহী জেলার  বাঘা উপজেলায় ঝড়ের সময় উপড়ে পড়া বটগাছের চাপায় চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া এই ঘটনায় কমপক্ষে আরও চার জন গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের চকবাজার গ্রামের রাজার মোড় এলাকায় এই হতাহতের ঘটে।

নিহতরা হলেন, জালাল উদ্দিন (৪০), জাকির হোসেন (৩৫),  মো. সেন্টু (৩০)। অপর ব্যক্তি এখনও অজ্ঞাত।

রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের সবার নাম-পরিচয় জানাতে পারেননি। তারা সবাই রাজশাহীর বাঘা উপজেলার পাঁচপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, রাতে বৃষ্টির সাথে ঝড়ও শুরু হয়। এ সময় হঠাৎ গ্রামের পুরোনো বটগাছটি উপরে পড়ে। এতে বেশ কয়েক জন ওই বটগাছের নিচে পড়ে যান। স্থানীয়রা পাশেই থাকা দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন।

জানতে চাইলে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, উপজেলার ওপর দিয়ে রাতে বৃষ্টির সঙ্গে আকস্মিক ঝড় বয়ে যায়। এতে রাজার মোড় এলাকার একটি পুরাতন বড় বটগাছ উপড়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে।

এমএসএম / এমএসএম

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ

নাগেশ্বরীতে তিন লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন