ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বাঁশখালীর গণ্ডামারায় সংঘর্ষে গুরুতর আহত-১


বাঁশখালী প্রতিনিধি  photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৫-৬-২০২৪ দুপুর ৪:৪১

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ৭ নং ওয়ার্ড এলাকায় দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোঃ ইউনুস নামে একজন গুরুতর আহত হয়েছে। আহত মোঃ ইউনুস পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের ইজ্জিত আলীর বাড়ীর মোক্তার আহমদের পুত্র।

৫ জুন (বুধবার) দুপুর দেড়টার দিকে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটেছে। আহত মোঃ ইউনুস আনারস প্রতীক সমর্থক বলে জানা গেছে। সকাল থেকে এই পর্যন্ত  পৃথক দুই ঘটনায় ৩ জন আহত হয়েছে।

এবিষয়ে গণ্ডামারা ৭ নং ওয়ার্ড কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার বিশ্বজিৎ দে এর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, আমার কেন্দ্রের আশেপাশে এধরণের কোন ঘটনার খবর পাইনি,
বাহিরে কোথাও ঘটনা ঘটেছে কিনা জানিনা।

এছাড়াও উপজেলা পরিষদ নির্বাচনে ভোট চলাকালীন সময়ে নির্বাচনে দায়িত্ব পালনকালে এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মিরসরাই প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে বাহারচড়া ইউনিয়নে দুপুর সাড়ে ১২ টার দিকে ভোট চলাকালীন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন ও জাল ভোট দেয়ার দায়ে মোঃ বুলবুল (৪১) কে ৫০ হাজার, মোঃ রিফাত (৩০) কে ২০ হাজার, আক্কাস উদ্দিন (২৮)কে ১০ হাজার, ও মেজবাহ উদ্দিনকে ২০ হাজার টাকাসহ মোট ৪ জনকে সর্বমোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।জরিমানা ভোগীদের ২ জনকে জাল ভোট দেয়ার ও অপর ২ জন ভোট দেয়ার পর কেন্দ্রে অবস্থান করার দায়ে এই জরিমানা করা হয়। তারা ৪ জনই চশমা প্রতীক ভাইস চেয়ারম্যান প্রার্থী আরিফুজ্জামান এর সমর্থক বলে জানান গেছে।

বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনী এলাকার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম, ডিআইজি (চট্টগ্রাম) নুরে আলম মিনা। এসময় সাথে ছিলেন, সহকারী রিটার্নিং অফিসার ও বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার, এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার ভুমি (বাঁশখালী) আব্দুল খালেক পাটোয়ারী, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমদসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেলেও সার্বিক ভাবে শান্তিপূর্ণ ভাবে শেষ হচ্ছে ভোট গ্রহণ। তবে বিগত সময়ের বিভিন্ন নির্বাচনের তুলনায় এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিলো নিতান্তই কম।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত