ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

শান্তকে সময় দিলে অধিনায়কত্বে ভালো করবে : মাহমুদউল্লাহ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-৬-২০২৪ দুপুর ৪:৪৭

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়কত্ব পান নাজমুল হোসেন শান্ত। তার আগেই তিন ফরম্যাটের দায়িত্ব ছাড়েন সাকিব আল হাসান। নতুন করে দায়িত্ব নেওয়া শান্ত’র অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে টাইগাররা এখন আমেরিকার মাটিতে। যদিও ব্যক্তিগত ও দলীয় সাফল্য না আসায় শান্তকে নিয়ে আলোচনা–সমালোচনার অন্ত নেই। তবে তাকে সময় দিলে ভালো করবেন বলে প্রত্যাশা মাহমুদউল্লাহ রিয়াদের।

বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নিয়ে ধারাবাহিক সাক্ষাৎকার প্রচার করছে বিসিবি। আজকের (বুধবার) পর্ব ছিল মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে। এ সময় অধিনায়ক শান্তকে নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘সে খুব ভালো নেতা। খুব ভালো অধিনায়ক। গেম-সেন্স খুব ভালো। ম্যাচের প্রতি মনোযোগও খুব ভালো। কিন্তু আমাদের তাকে সময় দিতে হবে। কিছুদিন হলো অধিনায়কের দায়িত্ব পেয়েছে, সময় দিতে হবে তাকে। আশা করি ওর যে নেতৃত্বগুণ আছে, ইনশা-আল্লাহ বাংলাদেশের জন্য ভালো করবে।’

নিজের ক্যারিয়ারের উত্থান-পতন নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘উত্থান-পতন তো আমার ক্যারিয়ারে কমবেশি ছিলই। আমি সব সময়ই আল্লাহর ওপর বিশ্বাস করি। আল্লাহর কাছেই সব সময় যা কিছু বলার আমি বলি। আমি সব সময়ই বিশ্বাস করি, আল্লাহ হচ্ছেন সেরা পরিকল্পনাকারী। আমার ভালো সময়, খারাপ সময় সবকিছুরই একটি শিক্ষণীয় বিষয় থাকে—এটাই আমি বিশ্বাস করি।’

যেকোনো টুর্নামেন্ট, সিরিজ জাতীয় দলের প্রতিনিধিত্ব করাটাকে বিশেষ হিসেবে দেখেন মাহমুদউল্লাহ, ‘জাতীয় দলের প্রতিনিধিত্ব করা, সেটা সিরিজ হোক কিংবা কোনো মেগা ইভেন্ট হোক, সব সময়ই স্পেশাল। যখনই নতুন জার্সিটা পাই, সব সময়ই খুব ভালো লাগে।’

বাংলাদেশ ক্রিকেটের সমর্থকদের নিয়ে অভিজ্ঞ এই অলরাউন্ডার বলেন, ‘আমাদের মানুষ অনেক আবেগপ্রবণ। অনেক অনুভূতি নিয়ে উনারা খেলা দেখেন। উনারা চায় আমরা ভালো করি। তো সবদিক থেকে বিবেচনা করে যে, এতদূর আল্লাহ আমাকে নিয়ে এসেছেন, এটাই অনেক, আলহামদুলিল্লাহ।’

এর আগে ২০২১ বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দিলেও, ২০২২ আসরের দল থেকে বাদ পড়ে যান রিয়াদ। এ নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে যখন আমি ছিলাম না, খারাপ লেগেছিল। আমার কাছে মনে হয়েছিল, দলে হয়তো থাকতে পারতাম। কিন্তু হয়নি এবং ওটার জন্য আমার কোনো কষ্টও নেই। আমি সব সময়ই আলহামদুলিল্লাহ, যেটা বলি দলের জন্য যতটুকুই আমি করতে পারি, সেটা আমার উপস্থিতি দিয়ে হোক, পারফরম্যান্স দিয়ে হোক, আমার অভিজ্ঞতা দিয়ে হোক, আমি আমার সর্বোচ্চটাই সব সময় নিংড়ে দিই।’

আইসিসি টুর্নামেন্টে ট্রফি জেতা তো দূরে থাক, সুপার এইটই তাদের সর্বোচ্চ দৌড়। ট্রফি জয়ের জন্য কিছুটা ভাগ্যের সহায়তা প্রয়োজন বলে মনে করেন মাহমুদউল্লাহ, ‘ট্রফি জিততে আমার মনে হয় ভাগ্যেরও একটু সহায়তা লাগে। আমরা কয়েকটি মেগা ইভেন্টে হয়তো খুব কাছাকাছি গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা পারিনি। এখন আরেকটি সুযোগ সামনে। সমর্থন আছে ইনশা আল্লাহ। যা যা করা সম্ভব আমরা করব।’

এমএসএম / এমএসএম

২ কোটি পয়েন্টে তানজিদ, দেড় কোটিতে মেহেদী-শান্ত, সৌম্য-রিশাদরা যে দলে

ইয়ামাল, এমবাপে ও কেইনের ত্রিমুখী লড়াইয়ে কি চমকে দেবেন কেউ?

২৪১ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড

ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা

১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে

ম্যারাডোনার মৃত্যুর মামলার রায় ২২ ডিসেম্বর

‘ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন

‘ডিফেন্সিভ চিন্তা থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’

কেইনের নৈপুণ্য ম্লান করে শেষ মুহূর্তে আর্সেনালকে বাঁচালেন রাইস

এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক

‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি