প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে ডিটেমপেট লিমিটেড লিমিটেডের চুক্তি
শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি করেছে ডিটেমপেট লিমিটেড লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়।
চুক্তি অনুযায়ী, ডিটেমপেট লিমিটেড-এর কাছ থেকে প্রাইম ব্যাংকের প্রোয়োরিটি কাস্টমাররা বিশেষ সুবিধায় ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, সেক্রেটারিয়াল, অডিট, মানবসম্পদ ও পেরোল ম্যানেজমেন্ট, বিজনেস অটোমেশন, ভ্যাট ও ট্যাক্স, প্রোজেক্ট ফাইন্যান্স ও ব্যাংকিং অ্যাডভাইসরি এবং ম্যানেজমেন্ট বিষয়ক সেবা নিতে পারবেন।
প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং ডিটেমপেট লিমিটেডের কো ফাউন্ডার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহ্সিনা মুন্না-এফসিসিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অব প্রায়োরিটি ব্যাংকিং তামান্না কাদেরী, ডিটেমপেট লিমিটেডের পরিচালক কামরুল হাসান ও সিনিয়র এসোসিয়েট শাহীদ আলী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Sunny / Sunny
বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন
কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা
ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার
এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার
আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক
তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত
কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড
কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা
ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ
শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স
সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড
সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম