ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

শহিদ লেফটেন্যান্ট শেখ জামাল টাইগার্স মিউজিয়াম এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ৫-৬-২০২৪ রাত ১০:৩৩
চট্টগ্রাম সেনানিবাসস্থ দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে নবনির্মিত 'শেখ জামাল টাইগার্স মিউজিয়াম' আজ (০৫ জুন ২০২৪) উদ্বোধন করেন  সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহিদ লেফটেন্যান্ট শেখ জামাল ১৯৭৫ সালে 'রয়েল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট' হতে কমিশন লাভের পর ২ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (জুনিয়র টাইগার্স) এ যোগদান করেন। গত ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তিনিও শহিদ হন। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এ সূর্যসন্তানের স্মৃতিকে অম্লান করে রাখার প্রয়াসে টাইগার্স ডেন খ্যাত দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে নির্মিত হয়েছে 'শেখ জামাল টাইগার্স মিউজিয়াম'।
 
উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধসহ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবদীপ্ত ৭৬ বছরের ঐতিহ্য, সময়ের বিবর্তনে কালের সাক্ষী অমূল্য নিদর্শনসমূহ যথাযথভাবে সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে মিউজিয়ামটি নির্মাণ করা হয়েছে।
 
অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, জেনারেল অফিসার কমান্ডিং আমি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া, চিফ কনসালটেন্ট জেনারেল, এডহক সিএসসি, কমান্ড্যান্ট দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার ও পাপা টাইগার ছাড়াও সেনাসদর ও চট্টগ্রাম এরিয়ার উর্ধ্বতন সেনা কর্মকর্তাগণসহ অন্যান্য অফিসার, জেসিও, অন্যান্য পদবির সেনাসদস্যবৃন্দ এবং অসামরিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই