বার্সেলোনায় ফিরলেন মেসি
লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে প্যারিসে চলে গেছেন, তাও প্রায় দশ দিনের মতো হতে চলল। কিন্তু দুই দশকের নিত্যদিনের অভ্যাস বার্সেলোনাকে কি আর এত সহজে ভোলা চলে? ‘ছুটি’ পেয়েই তাই আর্জেন্টাইন তারকা ছুটলেন কাতালুনিয়ায়, কাস্তেইদেফেলসে নিজের ডেরায়।
পিএসজিতে পাড়ি জমালেও সেখানে এখনো থিতু হতে পারেননি মেসি। প্যারিসে এখনো থাকছেন হোটেলে। বাসা খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হলেও মেসি ও তার পরিবারের চাহিদামতো বাড়ি মেলেনি এখনো। ফলে প্যারিসে ঘরে থাকার অনুভূতি এখনো পাননি আর্জেন্টাইন অধিনায়ক।
এদিকে মেসিকে নিয়ে পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো কোনো প্রকার তাড়াহুড়ো করতে রাজি নন। সেজন্যেই তাকে ব্রেস্তের বিপক্ষেও রাখেননি স্কোয়াডে। তবে পিএসজির অনুশীলনে মেসি যেভাবে নিজেকে উজাড় করে দিচ্ছেন, তাতে খুশি দলের সবাই, জানিয়েছিলেন কোচ পচেত্তিনো। বলেছিলেন, ‘সে দলকে কী দিতে পারে, সবাই জানে। আমরা জানি লিও কীসের প্রতিনিধিত্ব করতে পারে, সে বেশ ইতিবাচকও। সে এই দলের সঙ্গে দ্রুত মানিয়েও নিচ্ছে বেশ। দলে তার অবদানে আমরা বেশ খুশি।’
ব্রেস্তের বিপক্ষে মেসি স্কোয়াডে না থাকার ফলে পিএসজি অভিষেক পিছিয়ে গেছে অন্তত এক সপ্তাহ। ছোটোখাটো একটা ছুটি পেয়েই তাই দেরি করেননি মেসি। চলে এসেছেন বার্সেলোনায়। স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রকাশ করা এক ছবিতে দেখা যায়, সপরিবারে কাতালুনিয়ায় পা রেখেছেন তিনি।
কাস্তেইদেফেলসে নিজের বাড়িতে অবধারিতভাবেই গেছেন মেসি। গুঞ্জন আছে নেইমারও যোগ দিয়েছেন মেসির দলে, পাড়ি জমিয়েছেন বার্সেলোনায়। যদিও নেইমারের বার্সেলোনায় পা রাখার পর কোনো ছবিই প্রকাশ পায়নি ইউরোপীয় কোনো সংবাদ মাধ্যমে।
আরও গুঞ্জন, মেসি ও নেইমার, দুজন মিলে দেখা করেছেন আরেক বন্ধু লুই সুয়ারেজের সঙ্গে, যিনি বর্তমানে খেলছেন অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে। এই ত্রয়ীর বন্ধুত্বের শুরু বার্সেলোনায়। ২০১৪ সালে যখন সুয়ারেজ লিভারপুল থেকে যোগ দিয়েছিলেন বার্সেলোনায়। এরপর থেকে কাতালান দলটির হয়ে তিনজন মিলে জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটো লা লিগা আর তিনটি কোপা দেল রে শিরোপা।
জামান / জামান
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি