ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ডিজিটাল সেবায় দালালের দৌরাত্ম্য কমে গেছে: বিভাগীয় কমিশনার


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ৬-৬-২০২৪ দুপুর ২:৫২

ঢাকা  বিভাগে ৫ম পর্যায়ের ২য় ধাপে ভূমিহীন গৃহহীন আরো ৫৮৩ পরিবার পাবে সরকারী গৃহ। আগামী ১০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। 

আজ বৃহস্পতিবার (৬ জুন) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

তিনি জানান, ঢাকা বিভাগে ১ম থেকে ৫ম পর্যায় পর্যন্ত ৩২ হাজার ২১২টি পরিবার ভূমিহীন ও গৃহহীন গৃহ পেয়েছে। বর্তমানে ঢাকা বিভাগের ভূমিহীনমুক্ত জেলাসমূহ হলো- মাদারীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, রাজবাড়ী, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা, গোপালগঞ্জ। এছাড়া ঢাকা বিভাগের ৮৯টি উপজেলার মধ্যে ৭৪টি উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়েছে। বাকী জেলা ও উপজেলাগুলো এ বছরের জুনের মধ্যে সম্পন্ন হবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, প্রথম বারের মত ২০২৩-২৪ অর্থবছরে ৪৮টি খাস পুকুর সংস্কার বা খনন করা হয়েছে। এছাড়া ২০২২-২৩ অর্থবছরে অবৈধ দখল হতে নদ-নদী উদ্ধারকৃত জমির পরিমান ২৪.৮৭ (একর) এবং ২০২২-২৩ অর্থবছরে ২৯.৭৫ (একর)।

নামজারির বিষয়ে বিভাগীয় কমিশনার বলেন, ই-নামজারির মাধ্যমে সেবাপ্রার্থীদের ভোগান্তি কম হচ্ছে। ২০২২-২৩ অর্থবছরে ঢাকা বিভাগাধীন ২৮ দিনের মধ্যে ই-নামজারীর মামলা নিষ্পত্তি হয়েছে ১ কোটি ১০ লাখ ৫১ হাজার ৫১ টি।   ২০২৩- ২৪ অর্থবছরের এপ্রিল ২০২৪ মাস পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ১ কোটি ২৬ হাজার ৫১ হাজার ৫১ টি। 

দালাম নির্মূলের বিষয়ে কমিশনার সাবিরুল ইসলাম এক প্রশ্নের জবাবে বলেন, আগে সবখানে দালাল শ্রেণির লোকজনের আধিপত্য ছিল। বিদ্যুতে ছিল, ওয়াশাতে ছিল। একই ভাবে ভূমি নামজারিসহ নানা সেক্টরে দালাল ছিল। কিন্তু ডিজিটাল সেবার মাধ্যমে দালাল সবখানে কমে এসেছে। এখন নামজারি আবেদন, পর্চা, মৌজার ম্যাপ অনলাইনে আবেদন করা যাচ্ছে। নামজারির ফি মোবাইল ব্যাংকিং যেমন- বিকাশ, নগদ, রকেটসহ নানা মাধ্যমে দেয়া যাচ্ছে। এতে করে দালালের দৌরাত্ম কমে গেছে। এখনো পুরোপুরি যে শেষ হয়ে গেছে এমন বলব না। তবে দালালচক্রের বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে আর এই চক্রে যদি আমাদের অফিসের কেউ জড়িত থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। 

এদিকে প্রেস কনফারেন্সে ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মমিনুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বিশ্বাস রাসেল, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিক উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল