ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আমরা ১২০ শতাংশ দিয়েছি: শ্রীলঙ্কাকে হারিয়ে শান্ত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-৬-২০২৪ দুপুর ১১:৫১

ম্যাচটি ছিল সহজই। কিন্তু বাংলাদেশ সহজ ম্যাচকে জিতেছে কঠিন করে। এমনকি হারের শঙ্কায়ও পড়েছিল তারা। তবে শেষ পর্যন্ত জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে পেরেছে টাইগাররা। লঙ্কানদের ১২৪ রানে আটকে দিয়ে বাংলাদেশ জয় পেয়েছে ২ উইকেটে।

ম্যাচ পরবর্তী বক্তব্যে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দাবি করেন, ক্রিকেটাররা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছেন। ম্যাচ জয়ের জন্য নিজেদের সামর্থ্যের পুরোটাই ঢেলে দিয়েছেন তারা।

শান্ত বলেন, ‘মাঠে প্রত্যেকের খেলার ধরন দুর্দান্ত ছিল। আমরা আমাদের ১২০ শতাংশ দিয়েছি। গত ১০-১৫ দিন আমরা পরিকল্পনা করছি এবং ফিল্ডাররা তাদের কাজ করছে।’

ম্যাচ শেষে লিটন দাস আর তাওহিদ হৃদয়ের প্রশংসা আলাদাভাবে করেছেন শান্ত। অনেকদিন ধরে লিটনের নির্জীব ব্যাট আজ হাসতে শুরু করেছিল। যদিও ইনিংসটি বেশি লম্বা করতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার। ৩৮ বলে ৩৬ রান করেন লিটন।আর দল জেতানোর পক্ষে বড় অবদান রেখেছেন হৃদয়। ঝোড়ো ব্যাটিং করে ২০ বলে ৪০ রানের ইনিংস খেলেন ডানহাতি এই তারকা ব্যাটার।

এ বিষয়ে বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘আমি মনে করি, তারা সত্যিই ভালো বোলিং করেছে। কিন্তু এই ধরনের উইকেটে আমাদের সহজেই জেতা উচিত ছিল। লিটনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। সে কিছুটা সংগ্রাম করছে। কিন্তু সে আজ তার দক্ষতা দেখিয়েছে। আমার মনে হয় সে সত্যিই ভালো ব্যাটিং করেছে। হৃদয় সত্যিই সাহসী ছিল। সে যেভাবে ওভার খেলেছিল তা সত্যিই আমাদের সাহায্য করেছে।’

শেষ দিকে বাংলাদেশের দরকার ১২ রান, হাতে ২ উইকেট। তখন মনে হয়েছে এই ম্যাচ হেরেও যেতে পারে বাংলাদেশ। কারণ, ইতিপূর্বে এমন হারের রেকর্ড আছে তাদের।

তবে শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটভক্তদের স্নায়ুবিক চাপ কমিয়ে আনেন মাহমুদউল্লাহ। ১৯তম ওভারের প্রথম বলে দাসুন শানাকাকে ছক্কা হাঁকান তিনি। এতে ম্যাচ বাংলাদেশের হাতের মুঠোয় চলে আসে। ওই ওভারেই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ।

এমএসএম / এমএসএম

২ কোটি পয়েন্টে তানজিদ, দেড় কোটিতে মেহেদী-শান্ত, সৌম্য-রিশাদরা যে দলে

ইয়ামাল, এমবাপে ও কেইনের ত্রিমুখী লড়াইয়ে কি চমকে দেবেন কেউ?

২৪১ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড

ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা

১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে

ম্যারাডোনার মৃত্যুর মামলার রায় ২২ ডিসেম্বর

‘ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন

‘ডিফেন্সিভ চিন্তা থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’

কেইনের নৈপুণ্য ম্লান করে শেষ মুহূর্তে আর্সেনালকে বাঁচালেন রাইস

এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক

‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি