ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬

রাবিতে আন্তর্জাতিক মৎস্য ও জলজ কৃষি সম্মেলন শুরু


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৮-৬-২০২৪ দুপুর ৩:২২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী আন্তর্জাতিক মৎস্য ও জলজ কৃষি সম্মেলন-২৪ (ইন্টারন্যাশনাল ফিসারিজ এন্ড অ্যাকুয়াকালচার কনফারেন্স) শুরু হয়েছে। 

শনিবার (৮ জুন) সকাল ৯টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘স্মার্ট এ্যাকোয়াকালচার এন্ড ফিশারিজ ফর সেফ ফুড প্রডাকশন’ শীর্ষক এই সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ দারা এমপি। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রধান) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর। রাবি ফিশারিজ অনুষদের অধিকর্তা ও সম্মেলন সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান মন্ডলের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জামাল উদ্দিন ভূইয়া, ফিশারিজ অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. জুলফিকার আলী ও ওয়ার্ল্ড ফিস বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. বিনয় কুমার বর্মন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সম্মেলন সাংগঠনিক কমিটির সদস্য-সচিব অধ্যাপক মো. তরিকুল ইসলাম।

সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, ফিশারিজ বাংলাদেশের কৃষিখাতে অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র। সম্ভাব্যতা যাচাই ও গবেষণার মাধ্যমে উন্নততর প্রজাতির মাছ ও জলজ প্রাণির উৎপাদন বাড়ানোর মাধ্যমে দেশে প্রাণীজ আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত উৎপাদন বিদেশেও রপ্তানি করা যাবে। ইতিমধ্যেই এই খাত উল্লেখযোগ্য পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। এই ধারাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এই সম্মেলন ফিশারিজ ও এ্যাকোয়াকালচার বিষয়ে ভবিষ্যত গবেষণা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে দিক নির্দেশনা দিবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

ভারতের কল্যানী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিলাভ কবিরাজ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ও রাবি ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. আখতার হোসেন মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন। সম্মেলনর প্রথম দিনে একটি প্লিনারি সেশন ও একটি বিজনেস সেশন এবং একটি টেকনিক্যাল সেশনের আওতায় পাঁচটি প্যারালাল টেকনিক্যাল সেশন, একটি পোস্টার সেশনের আওতায় চারটি থিমেটিক পোস্টার সেশন অনুষ্ঠিত হবে বলে নির্ধারিত আছে। সম্মেলনের দ্বিতীয় দিন রবিবার চাঁপাইনবাবগঞ্জে ‘কনফারেন্স ট্রিপ’ অনুষ্ঠিত হবে বলে নির্ধারিত আছে।

দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশ-বিদেশ থেকে প্রায় ৪০০ ফিশারিজ ও এ্যাকোয়াকালচার বিষয়ের শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাজীবী অংশ নিয়েছেন।

এমএসএম / এমএসএম

রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার

পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা

গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর

ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক

হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা

ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র‌্যাব

মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড

ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪

জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে

কোটি টাকার বেচাকেনায় সরগরম উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পশুর হাট