সীতাকুণ্ডে কাঠ বোঝাই কাভার্ডভ্যান আটক
চট্টগ্রামের সীতাকুণ্ডে সেগুন কাঠসহ একটি কাভার্ডভ্যান আটক করেছে বন বিভাগ। রবিবার (০৯ জুন) সকলা ৭ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মোঃ মনজুরুল আলম চৌধুরী নেতৃত্বে সঙ্গীয় স্টাফসহ অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসূল এলাকা থেকে বিপুল পরিমান সেগুন গোল কাঠ বোঝাই মিনি কাভার্ডভ্যান ( ঢাকা মেট্টো ড-১৪-৫৩৬৪) জব্দ করা হয়। অবৈধ সেগুন গোল কাঠ বোঝাই কাভার্ডভ্যানটি ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন হেফাজতে নিয়ে আসা হয়।
এ বিষয়ে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মোঃ মনজুরুল আলম চৌধুরী বলেন, বিট অফিসে সামনে কাভার্ডভ্যানটিকে সংকেত দিলে অমান্য করে দ্রুতগতিতে চলে যায়। পিছনে ধাওয়া দিয়ে কদমরসূল এলাকায় গাড়িটি রাস্তার পাশে রেখে চালক ও অপরাধীরা পালিয়ে যায়। কাঠ ও গাড়িটি জব্দ করা হয়। এতে সেগুনের গোল কাঠ ছিলো যার আনুমানিক মূল্য প্রায় ৪ হইতে ৫ লক্ষ টাকা হতে পাড়ে। এ ব্যাপারে বন মামলা দায়েরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে
এমএসএম / এমএসএম
নোয়াখালীতে চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড
টুঙ্গিপাড়ায় প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, বিতরণ হলো ঋণ ও গাছের চারা
সুস্থতার আনন্দে চিকিৎসকের জন্য মিষ্টি উপহার
মাদকাসক্ত ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া করছিলেন বাবা; ইটের আঘাতে মৃত্যু
ঘোড়াঘাটে সুদের টাকা না পেয়ে অটো ভ্যান আটকে রেখে চাঁদা দাবির অভিযোগ
গজারিয়ায় মাদকসহ আটক-১ মোবাইল কোর্ট পরিচালনায় ১ মাসের কারাদণ্ড
চট্টগ্রামে সল্টগোলা রেলক্রসিং স্ট্যান্ড রোডে স্লুইস গেটের উদ্বোধন
দক্ষতা, সততা ও সুনামের সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন শামীমা সুলতানা বারী
লোহাগড়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে ঘরবাড়ি চাপা, শিশুর মৃত্যু, আহত ১
মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
সাভারে ব্যবসায়ীকে অপহরণ-নির্যাতনের ভিডিও ভাইরাল, থানায় অভিযোগ
গ্রামীণফোনের কর্মী গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন