ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

উলিপুরে উপজেলা পরিষদ নব-নির্বাচিতদের বরণ অনুষ্ঠান


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৯-৬-২০২৪ বিকাল ৫:৫

কুড়িগ্রামের উলিপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান মতি শিউলী বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেন।
উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমানের সভাপত্বিতে সহকারী শিক্ষক ফিরোজ মন্ডলের সঞ্চালনায় অডিটরিয়াম হল রুমে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের বরণ অনুষ্ঠান হয়। সেসময় উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের বরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন তালুকদার, ধরনিবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, তকবপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, ধামশ্রেনী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমডি ফয়জার রহমান, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উলিপুর থানার এসআই মশিউর রহমান, প্রমুখ। পরে নব-নির্বাচিত জনপ্রতিনিধিগণ উপজেলা পরিষদ হলরুমে মাসিক সমন্বয় সভায় যোগ দেন।

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক