রাণীশংকৈলে নেকমরদ হাটে বাড়তি টাকা আদায়: লাখ টাকা জরিমানা
‘রাণীশংকৈলে নেকমরদ হাটে অতিরিক্ত টোল আদায়ে ক্রেতারা বিপাকে’ শিরোনামে জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত রোববার ৯ জুন দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর্নিকা আক্তার।
জানা গেছে, গবাদিপশুসহ ১২৫ ধরনের দ্রব্য বেচাকেনার জন্য টোল নির্ধারণ করা হয়েছে। এতে গরু প্রতি ২৩০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকা টোল আদায়ের সরকারি নিয়ম থাকলেও হাট ইজারাদার তা না মেনে ইচ্ছেমতো গরু প্রতি ৫০০ টাকা ও ছাগল প্রতি ১৮০ টাকা টোল আদায় করছিলেন। ওই হাটে সরেজমিনে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) অভিযোগের সত্যতা পান। এর প্রেক্ষিতে তিনি হাট ইজারাদারকে এক লক্ষ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান মুঠোফোন সকালের সময়কে বলেন, সরকারি বিধি মোতাবেক নির্ধারিত টাকা আদায় না করে অতিরিক্ত টোল আদায়ের দায়ে হাটের ইজারাদারকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ইউএনও জানান।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন