ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে ২০ মণ ওজনের শাহী বাজারে নজর কাড়বে সবার


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১০-৬-২০২৪ দুপুর ২:১৫

কুড়িগ্রামের উলিপুরে বাজারে নজর কেড়ে নিতে আসছেন শাহী নামের এক গরু। ভালোবেসে গরুটির নাম রাখা হয়েছে শাহী। ২০ মণ ওজনের শাহী আড়াই বছর ধরে গোয়াল ঘরে বড় হয়েছে প্রাকৃতিক খাবার খেয়ে। রাজপুত্রের মত দেখতে শাহী নামের গরুটি উপজেলার সবচেয়ে বড় গরু বলে দাবি স্থানীয়দের। গরুটি দেখতে এখন ভিড় করছেন দর্শনার্থী ও ক্রেতারা। এলাকাজুড়ে বেশ আলোড়নও তৈরি হয়েছে। শাহী নজর কাড়ছে সবার।

সরেজমিন উপজেলার থেতরাই ইউনিয়নের মিঠা আমের তল লাঠির খামার এলাকায় গিয়ে দেখা যায়, শাহীর সেবায় ব্যস্ত সময় পার করছেন মালিক মুকুল মিয়া। জানা যায়, এবারে উপজেলার হাট কাঁপাবে এই সাহি। ১২ ফুট লম্বা ও ৬ ফুট উচ্চতার গরুটি শান্ত স্বভাবের। প্রতিদিন তিন বেলা খাবার লাগে প্রায় ১৪ কেজি। এরমধ্যে খড়, খৈল, ঘাস ও ভুসি সাহির পছন্দের খাবার। এমন দৃশ্য দেখতে এসে মুগ্ধতাও বাড়াচ্ছে দর্শনার্থী ও ক্রেতাদের।

উপজেলার থেতরাই  ইউনিয়নের লাঠির খামার এলাকার মুকুল মিয়ার গোয়াল ঘরে বড় হওয়া শাহী নামের গরুটির দাম হাঁকা হচ্ছে ৭ লাখ টাকা। নিজ উপজেলার কেউ কিনে নিয়ে গরুটিকে কোরবানি দেবে বলেও প্রত্যাশা মুকুল মিয়ার। স্থানীয় পাইকার শাহীকে কিনতে আসা রানু মিয়া বলেন, গরুটি দেখে ভালই লেগেছে। শাহীর মালিকের সাথে শাহীকে ক্রয়ের বিষয় দর কষাকষি করে আসবো। আমার চাহিদা মতো দামে বিক্রি করলে শাহীকে কিনে নিয়ে যাবো।

রহমান মিয়া নামে এক দর্শনার্থী বলেন, লোকমুখে শুনে গরুটি দেখতে এসেছি। এসে দেখে অনেক মানুষ এসেছে সাহিকে দেখতে। সত্যিই রাজপুত্রের মতো দেখতে শাহী। যারা লালনপালন করেছে, তারা যেন নায্য দাম পায় সেই প্রত্যাশাই করি। এছাড়াও দেখতে আসা দর্শনার্থীদের মধ্যে খালেক মিয়া, সাহেব আলী, রানু, ফরিদুল ইসলাম সহ আরও অনেকে বলেন, আমাদের এলাকায় শাহীর মত বিশাল দেহের অধিকারি কখনো দেখিনি। শাহীকে দেখতে অনেক ভালো লাগে। তারা আশা করেন শাহীর মালিক কাংখিত দাম পাবেন।

এ বিষয়ে মুকুল মিয়ার বড়ভাই মোস্তফা মিয়া বলেন, সম্পূর্ণ দানাদার খাবার খাইয়ে গরুটিকে লালনপালন করা হয়েছে। পরিশ্রম অনুযায়ী শাহীর দাম আশা করছি। ক্রেতারা আসছেন, দামও বলছেন। হয়তো কোরবানির আগেই বিক্রি হয়ে যাবে। গরুর মালিক মুকুল মিয়া জানান, আমার বড় ভাই মোস্তফা মিয়া নিজেই পরম যত্নে লালনপালন করছেন শাহী কে। তার সাথে আমিও গরুটির পরিচর্যা করেছি। গরুটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এবং অনেক ভালোবেসে এর নাম শাহী রাখা হয়েছে বলেও জানান তিনি। আরও বলেন, আশাকরি আমার শাহী উপজেলায় কুরবানির জন্য কেউ নিয়ে জাবেন। শরীরের গঠন হিসেবে কাংখিত দাম পাবেন বলে আশা করছেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির