ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

‘পাকিস্তানের বিশ্বাসই নেই যে তারা জিততে পারে’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৬-২০২৪ দুপুর ৩:৩৩

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ হেরেছিল পাকিস্তান। আর ইংল্যান্ডের বিপক্ষে তো সিরিজই হেরেছে বাবর আজমের দল। তাই কিছুটা ব্যকফুটে থেকেই বিশ্বকাপ শুরু করে তারা। আর এই মেগা আসরে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারে পাকিস্তান।

এমন শুরুর পর বাবর-রিজওয়ানদের আত্মবিশ্বাস ছিল তলানিতে। যার প্রতিফলন ঘটেছে ভারতের বিপক্ষে ম্যাচে। ১২০ রান তাড়া করতে নেমেও জয়ের বন্দরে নোঙর করতে পারেনি বাবর বাহিনী। তাদের ব্যাটিংয়ে ছিল আত্মবিশ্বাসের ঘাটতি।

এই ম্যাচ নিয়ে মাইকেল ভন বলেছেন, ‘কখনো কখনো সত্যিকার অর্থেই বাজে পিচও সেরা ম্যাচ উপহার দেয়...এটা (ভারত–পাকিস্তান ম্যাচ) সেগুলোরই একটি। পাকিস্তানের এই বিশ্বাসই নেই যে তারা জিততে পারে। এটাই মোদ্দা কথা।’

ধারাভাষ্যকার হার্শা ভোগলে অবশ্য বলছেন অন্য কথা। পাকিস্তান দলের সমস্যা না দেখে তিনি ভারতের দুর্দান্ত বোলিংয়ে প্রশংসা করেছেন। ম্যাচ শেষে এক্সে তিনি লিখেছেন, ‘অবিশ্বাস্য এক ফল। শেষে তো সর্বোচ্চ মানের বোলিং ছিল। ম্যাচটা তো হাত থেকে চলেই গিয়েছিল। বোলাররা ফিরিয়ে এনেছে।’

ভারতের সাবেক পেসার ইরফান পাঠান আবার সমালোচনা করেছেন পাকিস্তানের ব্যাটিংয়ের, ‘পাকিস্তানের সব ক্রিকেট সমর্থকদের বলছি, তোমাদের দল ম্যাচের বিভিন্ন বিভাগে ভালো করেছে। কিন্তু শেষটা ভালো করতে পারেনি। যে পিচে কিছু থাকবে, সেখানে এই ব্যাটিং লাইনআপ নিয়ে সব সময়ই সমস্যায় পড়তে হবে।’

এমএসএম / এমএসএম

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!