কলাপাড়ায় ওসির অপসারনের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ
কলাপাড়া থানার ওসি আলী আহম্মদের অপসারনের দাবিতে ঝাড়– মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে নীলগঞ্জ ইউনিয়নের বাসিন্দারা। সোমবার বেলা সাড়ে দশটায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সিমার নেতৃত্বে থানার সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এর আগে রবিবার রাত বারোটা থেকে সকাল দশটা পর্যন্ত থানার সামনে অবস্থান ধর্মঘট করে ওই এলাকার বাসিন্দারা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো শাহিনা পারভীন সীমা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। রবিবার পাখিমারা আওয়ামীলীগ অফিসের সামনে সীমার সমর্থক ও আওয়ামীলীগ নেতা রহমান তালুকদারের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় রহমান তালুকদার মামলা দায়েরের পর ভাইস চেয়ারম্যান সিমার সমর্থক নজরুল খন্দকারকে গ্রেফতারে পর তার মুক্তির দাবিতে থানার সাসনে অবস্থান ধর্মঘট শুরু করে শত শত নারী পুরুষ।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, আসামী গ্রেফতারের পর ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সিমার নেতৃত্বে থানা ঘেরাউয়ের চেষ্টা করে উত্তেজিত জনতা। পুলিশ ধৈর্য্য ধারন করে তা মোকাবেলা করে এবং আসামীকে আদালতে প্রেরন করে।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা