ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী সদর উপজেলা নির্বাচনে বিজয়ের হাসি হাসলেন নতুন তিন মুখ


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১০-৬-২০২৪ বিকাল ৫:৩৯

ঘূর্নিঝড় রিমালের কারনে স্থগিত ৯ জুন রবিবার অনুষ্ঠিত ভোটে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ের হাসি হাসলেন নতুন তিন মুখ।
৯ জুন রবিবার অুনুষ্ঠিত  ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারন নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে ১ টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়ন নিয়ে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন ঘোড়া মার্কার প্রার্থী জেলা যুবলীগের পদবঞ্চিত সাবেক যুবলীগ নেতা মো. রেজাউল করিম সোয়েব। তিনি ভোট পেয়েছেন ৩২,৬২৭।  তার নিকট তম প্রতিদ্বন্দী আনারস মার্কার প্রার্থী জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মনির পেয়েছেন ২২,১৬৪ ভোট।

এ নির্বাচনে ২,৯৫,১৪৬ জন ভোটারের মধ্যে ৯৬,৪৫১ জন ভোটার তাদের ভোট প্রদান করে। এ প্রদত্ত ভোটের মধ্যে ২৮৭২ টি ভোট বাতিল হয়েছে বলে সহকারী রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার জানান।

এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকের প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান শিকদার ১৮,৬৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী টিউবওয়েল প্রতীকের প্রার্থী পৌর আওয়ামীলীগের নেতা চিন্ময় বণিক সুমন পেয়েছেন ১৭,৬০৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক প্রার্থী মোসা. কামরন নাহার শিমুল সর্বোচ্চ ৩৫,৬২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ফুটবল প্রতীকের প্রার্থী মোসাঃ নাসিমা আক্তার পেয়েছেন ২৯,২২৩ ভোট।প

পটুয়াখালী সদর উপজেলায় ১ টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের  ৯৭ টি কেন্দ্রের ৭০৩ টি ভোট কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সদর উপজেলায় মোট ২,৯৫,১৪৬ ভোটের মধ্যে শতকরা ৩২.৬৮ জন ভোটার ভোট দিয়েছে বলে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার নিশ্চিত করেছেন। 

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪