ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দুইদিনের ব্যবধানে পাবনায় ফের কবরস্থান থেকে কঙ্কাল চুরি


 এম জে সুলভ (সাঁথিয়া) photo এম জে সুলভ (সাঁথিয়া)
প্রকাশিত: ১০-৬-২০২৪ বিকাল ৫:৩৯

দুইদিনের ব্যবধানে পাবনায় ফের কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এবার পাবনার সাঁথিয়া উপজেলার রাজাপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে ৫টি কঙ্কাল চুরি হয়েছে।

রোববার দিবাগত রাতের কোনো এক সময় এসব কঙ্কাল চুরি হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা। সোমবার ( ১০ জুন)  দুপুরে চুরির ঘটনা জানতে পারেন এলাকাবাসী।

চুরি হওয়া লাশের স্বজন হাসেম আলী জানান দেড় বছর আগে তার মাকে এই কবরস্থানে দাফন করা হয়েছে কিন্তু আজ এসে দেখে তার মায়ের কঙ্কাল চুরি হয়ে গেছে। একই গ্রামের শাহীন খাঁ'র দাদী, আব্দুল হাই এর ভাই, শহীদ আলী শেখ এর ছেলে, দুলাল খাঁ'র মায়ের লাশ খবর থেকে চুরি হয়েছে বলে জানান তারা। এসময় চুরি যাওয়া কঙ্কালের আত্মীয় স্বজনরা কবরস্থানে কান্নায় ভঙ্গে পরেন। কঙ্কাল চুরির সাথে জরিতদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।

এর আগে গত শুক্রবার রাতে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়া কেন্দ্রীয় কবরস্থান থেকে ৫টি কঙ্কাল এবং চলতি বছরের ১৯ মার্চ ভোররাতে বেড়া উপজেলার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রাজাপুর কেন্দ্রীয় কবরস্থানে পাশ দিয়ে তিলের জমিতে যাচ্ছিলেন এক কৃষক। এ সময় তিনি কবরস্থানে তাকালে কবরের উপরে বাঁশের চাটাই সরানো ও মাটি খোঁড়া দেখতে পান। পরে তিনি কবরস্থানের ভেতরে গিয়ে দেখতে পান ৫টি কবর খোঁড়া, ভেতরে মরদেহের কোনো কিছু নেই। 
খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। কারা কি কারণে কঙ্কাল চুরি করেছে সে বিষয়টি খতিয়ে দেখছেন তারা।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬