ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ গেল মহেশপুরের সবজি বিক্রেতার


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১০-৬-২০২৪ রাত ৯:২২
যশোরের চৌগাছায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ গেল সামছুল হক (৫৫) নামের এক সবজি বিক্রেতার। তিনি পাশ্ববর্তী ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার মকজধরপুর গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে। চৌগাছা সরকারী হাসপাতালে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সামছুল হক পেশায় একজন সবজি বিক্রেতা। রোববার সবজি নিয়ে তিনি যশোর শহরে বিক্রি করতে যান। বিকেল তিনটার দিকে তিনি পালবাড়ি হতে বাড়ির উদ্যেশে চৌগাছা বাসে উঠে বসেন। ধারনা করা হচ্ছে বাসে উঠার পর তাকে অজ্ঞান পার্টির সদস্যরা চেতনানাশক কিছু একটা খাওয়ায়। এরপর তিনি অচেতন হলে তার কাছ থেকে সব কিছু লুটে নেয়। তার বহনকারী বাসটি চৌগাছায় পৌছালে বাস থেকে সকল যাত্রী নেমে গেলেও তিনি সিটে ঘুমন্ত অবস্থায় পড়ে থাকেন। বাস কাউন্টারের সদস্যরা তাকে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। রাতে কিছুটা জ্ঞান ফিরলে পরিচয় নিশ্চিত হলেও তিনি আবারও জ্ঞান হারিয়ে ফেলে। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সুরাইয়া পারভীন বলেন, রোববার বিকেলে বাস কাউন্টিারের লোকজন এসে অজ্ঞাত পরিচয়ে তাকে ভর্তি করেন। রাতে জ্ঞান ফিরলে পরিচয় নিশ্চিত হওয়া যায়। অধিক মাত্রায় চেতনানাশক খাওয়ানোর কারনেই তার মৃত্যু ঘটেছে।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ