ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১-৮-২০২১ দুপুর ২:২৯

সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে গাগলী দেবের গ্রাম পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক বাবুল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেনন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। পরে আহতরা প্রাথমিক চিকিৎসা গন্তব্যে চলে যান। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে দিরাই যাওয়ার পথে যাত্রীবাহী ‍একটি বাস শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী দেবের গ্রাম পয়েন্টে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১০ জন আহত হলেও কারো অবস্থা গুরুতর নয়।

শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. বাবুল হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একজন আহত লোককে পেয়েছি। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে  নিজেস্ব গন্তব্যে চলে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আমরা তাদের পাইনি। বাসটি জব্দ করা হয়েছে।

এমএসএম / জামান

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়