ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে ৪৫ জন পেলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর-জমি


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ১১-৬-২০২৪ দুপুর ৪:৫৩

আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে ৪৫ জন  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর-জমি বুঝে পেয়েছেন। মঙ্গলবার (১১ জুন)  বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৫ জন  ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমির নামজারি খতিয়ান প্রদান করা হয়।

এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে এসব জমি ও ঘর হস্তান্তর প্রকৃয়া অনুষ্ঠানিক উদ্বোধন করেন ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মো: ফখরুজ্জামান। এসময় তিনি বলেন, যাদের কোন জমি নেই নিজস্ব ঘর নেই তাদেরকে দুই শতাংশ করে জমি ও  ঘর দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী পক্ষ থেকে সরকার আপনাদের  যা দিয়েছে তা সঠিক ব্যবহার করা আপনাদের দায়িত্ব। দেশে ৪৬৪ টি উপজেলায় আজ থেকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়েছে।  এটা একটা  মাইলফলক। বিশ্বের অনেক ধনি দেশ উন্নত দেশ কিন্তু এ কাজটি করতে পারেনি। 

উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আলাউদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল আলম রাজু, সীতাকুণ্ড  পৌরসভার মেয়র বদিউল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

এমএসএম / এমএসএম

নোয়াখালীতে চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড

টুঙ্গিপাড়ায় প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, বিতরণ হলো ঋণ ও গাছের চারা

সুস্থতার আনন্দে চিকিৎসকের জন্য মিষ্টি উপহার

মাদকাসক্ত ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া করছিলেন বাবা; ইটের আঘাতে মৃত্যু

ঘোড়াঘাটে সুদের টাকা না পেয়ে অটো ভ্যান আটকে রেখে চাঁদা দাবির অভিযোগ

গজারিয়ায় মাদকসহ আটক-১ মোবাইল কোর্ট পরিচালনায় ১ মাসের কারাদণ্ড

চট্টগ্রামে সল্টগোলা রেলক্রসিং স্ট্যান্ড রোডে স্লুইস গেটের উদ্বোধন

দক্ষতা, সততা ও সুনামের সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন শামীমা সুলতানা বারী

লোহাগড়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে ঘরবাড়ি চাপা, শিশুর মৃত্যু, আহত ১

মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

সাভারে ব্যবসায়ীকে অপহরণ-নির্যাতনের ভিডিও ভাইরাল, থানায় অভিযোগ

গ্রামীণফোনের কর্মী গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ