ব্রাঞ্চ অপারেশন ম্যানেজারদের জন্য ইউসিবির সফলভাবে লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজন
নিজেদের ব্রাঞ্চ অপারেশন ম্যানেজারদের নেতৃত্বদানের গুণাবলী সংশ্লিষ্ট দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ব্যক্তিকেন্দ্রিক উন্নয়ন ও কার্যকরী শেখা নিশ্চিত করতে পাঁচটি ব্যাচে ভাগ করে গত ৮ জুন থেকে শুরু হয়ে আগামী ১২ জুন পর্যন্ত এ কর্মসূচি পরিচালিত হবে।
এ কর্মসূচি উদ্বোধন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আরিফ কাদরী। নিজ বক্তব্যে কাদরী একসাথে অর্থবহভাবে সবাই যেন ব্যবসায়িক কৌশল অনুসরণ করে লক্ষ্য অর্জন করতে পারেন, কর্মক্ষেত্রে এমন সংস্কৃতির বিকাশ নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন। পাশাপাশি, বক্তব্যে তিনি নেতৃত্বদানের সক্ষমতার গুরুত্ব ও কর্মীদের ধারাবাহিক বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন ইউসিবির লিডারশিপ টিমের সদস্য প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান, এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম এবং হেড অব দ্য লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার মাসুদ রায়হান। সেশনে আরও উপস্থিত ছিলেন ইউসিবির এল অ্যান্ড ডি কর্মকর্তাগণ, যা ব্যাংকটির কর্মীদের পেশাদারিত্বের প্রবৃদ্ধি ও উৎকর্ষ অর্জনের প্রতি অঙ্গীকারেরই প্রতিফলন।
প্রতিযোগিতামূলক বাজারে ইউসিবির সাফল্যের ধারা বজায় রাখতে ব্রাঞ্চ অপারেশন ম্যানেজাররা যেন প্রয়োজনীয় নেতৃত্বদানের দক্ষতা অর্জন করতে পারেন, তাই কার্যকরী উপায়ে সফলভাবে কর্মসূচিটি পরিকল্পনা ও আয়োজন করা হয়। ইউসিবির এ উদ্যোগটি মেধাবীদের গড়ে তুলতে এবং প্রতিষ্ঠানে একটি শক্তিশালী লিডারশিপ টিম গড়ে তোলার ক্ষেত্রে ইউসিবির প্রতিশ্রুতিকেই তুলে ধরে।
Sunny / Sunny
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ