কেপিএমে শান্তিপূর্ণভাবে সিবিএ নির্বাচন সম্পন্ন
কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেডের সিবিএ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে মঙ্গলবার (১১ জুন)। এতে "চাকা" প্রতীক নিয়ে বিজয়ী হয়েছে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (রেজিঃ নং চট্ট-২৬২১)।
ওইদিন কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) শ্রমিক কর্মচারী চিত্তবিনোদন ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে শ্রমিক-কর্মচারী পরিষদ একমাত্র প্রতিদ্বন্ধী সংগঠন ছাতা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া কেপিএম ওয়ার্কার্স ইউনিয়নকে (রেজিঃ নং চট্ট-২৭৫০) ৩৬ ভোটে পরাজিত করে।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। সিবিএ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষে মিল কর্তৃপক্ষ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। পুলিশ, আনসার এবং নিজস্ব নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বপালনকারী চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক আবদুস সাব্বির ভূইয়া নির্বাচন শেষে বেলা সাড়ে ৩টায় ফলাফল ঘোষণা করেন। এতে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ পায় ৯৩ ভোট এবং কেপিএম ওয়ার্কার্স ইউনিয়ন পায় ৫৭ ভোট। নির্বাচনে মোট ১৫৪ জন ভোটারের মধ্যে ১৫২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ২টি ভোট বাতিল হয়। এবং ২ জন ভোটার অসুস্থতা জনিত কারণে ভোট দানে বিরত থাকে।
এদিকে, নির্বাচনে বিজয়ী হবার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার তাদের পুনরায় নির্বাচীত করায় সকল শ্রমিক কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত