ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

পাকিস্তানের মতো ভারতকেও হারানোর স্বপ্ন দেখছেন জোন্স


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৬-২০২৪ দুপুর ১১:৫১

এবারের বিশ্বকাপে কিছুটা বিস্ময়ই হয়ে এসেছে যুক্তরাষ্ট্রের পারফরম্যান্স। টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবীয় অঞ্চলের সঙ্গে তাদেরও করা হয়েছিল স্বাগতিক। এর পেছনে ছিল মূলত যুক্তরাষ্ট্রে ক্রিকেট ছড়িয়ে দিতে চাওয়ার চেষ্টা। দুর্দান্ত পারফরম্যান্সে আইসিসির চাওয়ার পথ কিছুটা হলেও সহজ করে দিয়েছে স্বাগতিকরা।

কানাডার পর পাকিস্তানের বিপক্ষে জয় পায় যুক্তরাষ্ট্র। ওই ম্যাচে ছিল সুপার ওভারের রোমাঞ্চও। তবে এবার কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে তাদের। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে তারা। এই ম্যাচে আগেও অবশ্য জয়ের আশা কথাই বলেছেন আগের দুই ম্যাচে যুক্তরাষ্ট্রের নায়ক অ্যারন জোন্স।

তিনি বলেন, ‘আমি ছোট থেকে যখন বড় হয়েছি, সব সময় ভাবতাম বিশ্বের সেরা ক্রিকেটারদের বিপক্ষে খেলবো। এখন সেটার সুযোগ পাচ্ছি। আমি তাই মুখিয়ে আছি এই ম্যাচের জন্য। আমি যে সুযোগটা পেয়েছি, সেটা আমার কাছে অনুপ্রেরণার, এক্ষেত্রে প্রতিপক্ষ দল শক্তিশালী বলে ভয় পাচ্ছি না।’

‘অবশ্যই তাদের সঙ্গে খেলবো, আলাপ করবো। তবে চেষ্টা করবো জেতার। আমাদের দলে অনেক ভারতের ছেলেরা রয়েছে, যারা এখনকার ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অতীতে খেলেছে, তাই তারাও বেশ রোমাঞ্চিত এই ম্যাচ নিয়ে।’

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে ভারতও। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি তাদের সুপার এইটে উঠার লড়াই। বিশ্বের সব তারকারা খেলেন ভারতীয় দলে। তবে এসব নিয়ে ভাবতেই চান না যুক্তরাষ্ট্র সহ-অধিনায়ক অ্যারন জোন্স। তিনি বলছেন, স্বাভাবিকভাবেই ম্যাচ খেলতে নামবেন তারা।

বাড়তি চ্যালেঞ্জ নিয়ে নামবেন কি না এমন প্রশ্নের উত্তরে জোন্স বলেন, ‘না, একদমই না। আমার মনে হয় এটাকে স্বাভাবিক ম্যাচ হিসেবেই দেখবো। আমরা জানি ভারত ভালো দল, কিন্তু আমরা আগেও ভালো দলকে হারিয়েছি। এটাকে সত্যি বলতে সাধারণ একটা ম্যাচ হিসেবই দেখবো- কোনো নাম বা দলের বিপক্ষে খেলছি এমন না।’

এমএসএম / এমএসএম

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!